Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ভোট দিলেই নওদায় কলা পাউরুটি খাওয়াচ্ছে তৃণমূল, কান্দিতে মুড়ি-ঘুঘনি বিলি কংগ্রেসের

"ভোট দিয়ে বের হতেই তৃণমূলের লোকেরা পাউরুটি আর কলা খেতে দিল। ভোট দিয়ে বের হতেই এমন খাবার পেয়ে খুব ভাল লাগল।"

ভোট দিলেই নওদায় কলা পাউরুটি খাওয়াচ্ছে তৃণমূল, কান্দিতে মুড়ি-ঘুঘনি বিলি কংগ্রেসের

শেষ আপডেট: 13 May 2024 12:06

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভোটারদের টোটোতে করে নিয়ে এসে দেদার কলা ও পাউরুটি খাওয়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নওদায় যখন কলা-পাউরুটি বিলি হচ্ছে, তখন কান্দিতে খাওয়ানো হল মুড়ি ঘুঘনি।

সকাল থেকেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে বহরমপুর লোকসভার নওদা থানার কানাপাড়া ৫ নম্বর বুথে। এখানেই দেখা গেল বেশ উৎসবের আবহ। ভোট দিয়ে বের হতেই ভোটারদের হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে পাউরুটি ও কলা। তৃণমূল কর্মী সমর্থকদের এমন আতিথেয়তায় খুশি ভোটাররা। হাসিনা বিবি নামে এক ভোটার বললেন, "ভোট দিয়ে বের হতেই তৃণমূলের লোকেরা পাউরুটি আর কলা খেতে দিল। ভোট দিয়ে বের হতেই এমন খাবার পেয়ে খুব ভাল লাগল।"   

ভোটারদের কলা-পাউরুটি খাওয়ানোই নয়, টোটো করে বাড়ি থেকে তাঁদের ভোটকেন্দ্রে নিয়ে আসা ও বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থাও ছিল। তৃণমূল কর্মী মাদার শেখ ও সম্রাট শেখরা জানালেন, সকাল থেকে টোটো করে ভোটারদের নিয়ে আসা ও বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। তাঁরা বলেন, "সবাই ভাল করে ভোট দিয়েছেন। বাড়ি যাওয়ার আগে সবাইকে পাউরুটি-কলা খাওয়ানো হচ্ছে। এই পরিষেবাটা আমরা দিচ্ছি।" 

কান্দি বিধানসভার শাসপাড়াতে বুথের কাছেই ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়ানোর ব্যবস্থা হয়। কংগ্রেস ও তৃণমূল বুথের কাছেই পাত পেড়ে ভোটারদের মুড়ি-ঘুগনি খাওয়াচ্ছে বলে অভিযোগ। পাশেই চলছিল রান্না। পরে কান্দি থানার পুলিশ গিয়ে তাদের তুলে দেয়। পলিব্যাগের ভিতর ঠাসা সাদা মুড়ি। ওপর দিয়ে ছড়ানো হয় ঘুগনি। কোথাও আবার উপরি পাওনা চপ আর ফুলুরি। সঙ্গে ছোটরা থাকলে তাদের জন্যেও আলাদা বরাদ্দ। বুথের সামনেই খাটিয়া-বেঞ্চ টেবিল পেতে ভোটারদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন দলের কর্মীরা। কেউ ভোট দেওয়ার আগে, আবার কেউ ভোট দেওয়ার পরে টিফিন নেন।


```