Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

বিশ সাল বাদ গোবিন্দা আলা রে! মুম্বইয়ে জায়েন্ট কিলার ছিলেন শতাব্দীর প্রথম লোকসভা ভোটে

গোবিন্দ উত্তর-পশ্চিম মুম্বই আসন থেকে দাঁড়াতে পারেন।

বিশ সাল বাদ গোবিন্দা আলা রে! মুম্বইয়ে জায়েন্ট কিলার ছিলেন শতাব্দীর প্রথম লোকসভা ভোটে

গোবিন্দা - ফাইল ছবি

শেষ আপডেট: 28 March 2024 20:14

দ্য ওয়াল ব্যুরো: গোবিন্দা মানেই কতগুলো সিন পর পর মনে পড়ে যায় একটি বা দুটি প্রজন্মের। ‘তুঝে মিরচি লাগি তো ম্যায় কেয়া করু’— টিপিকাল হ্যাপি গো লাকি। নন সিরিয়াস টাইপ। 

কিন্তু এহেন গোবিন্দাই এই শতাব্দীর প্রথম লোকসভা ভোটে কামাল করে দেখিয়েছিলেন। কংগ্রেসের প্রার্থী হয়ে মুম্বই উত্তর আসনে বিজেপির পোড় খাওয়া প্রবীণ নেতা রাম নায়েককে হারিয়ে দিয়েছিলেন গোবিন্দা। 

বিশ বছর বাদে রাজনীতিতে ফের কামব্যাক হল ভিরার-বয় গোবিন্দার। মুম্বইয়ের ভিরারের ছেলে গোবিন্দা। পুরো নাম গোবিন্দ অরুণ আহুজা। বৃহস্পতিবার সকালে 'হিরো নম্বর ওয়ান' দেখা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তথা শিবসেনা নেতার সঙ্গে। বুধবার রাতে এক দূতকে শিন্ডে পাঠিয়েছিলেন গোবিন্দার কাছে। পরে এদিনই আনুষ্ঠানিক ভাবে শিবসেনায় যোগ দিয়েছেন গোবিন্দা। 

২০০৪ সালে গোবিন্দা যখন কংগ্রেসে যোগ দেন তখনও মুম্বইয়ে শিবসেনার দাপট ছিল। মুম্বইয়ের সরকার তথা বালাসাহেব ঠাকরে তখনও জীবিত। মুম্বই বিজেপিতে বকলমে দাপট প্রমোদ মহাজনের। কিন্তু গোবিন্দাকে প্রভাবিত করে কংগ্রেসে এনেছিলেন সাবেক জাতীয় দলের নেতা মুরলী দেওরা। তাঁর ছবি তখন আর হিট হচ্ছিল না। শেষ ছবি হিট করেছিল ২০০১ সালে। তার নাম ছিল ‘জোড়ি নম্বার ওয়ান’। মনে করা হয়েছিল সেই কারণে রাজনীতিতে এসেছেন গোবিন্দা। 

এখন আরও বাজার নেই। সে অবশ্য ভিন্ন তর্ক। সূত্রের খবর, প্রবীণ অভিনেতাকে শিন্ডে লোকসভা ভোটে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে গোবিন্দা উত্তর-পশ্চিম মুম্বই আসন থেকে দাঁড়াতে পারেন। একনাথ শিন্ডে তাঁকে টিকিট দেওয়ার কথা জানিয়েছেন। ভোটে দাঁড়ালে ওই কেন্দ্রে গোবিন্দার নিকটতম প্রতিদ্বন্দ্বী হবেন উদ্ধব সেনার প্রার্থী অমোল কীর্তিকর।


```