
শেষ আপডেট: 10 December 2020 09:30
ভারতে প্যারাগ্লাইডিংয়ের রাজধানী বলা হয় বীর-বিলিংকে। ধর্মশালা থেকে ৮০ কিলোমিটার দূরের একটি গ্রাম হল বীর বিলিং। বীর হল ল্যান্ডিং সাইট, আর বিলিং হল টেক অফ সাইট। অর্থাৎ বিলিং থেকে প্যারাগ্লাইডিং শুরু হয়। যা মাটি থেকে ১৫ কিলোমিটার উপরে। এই জায়গাটাই হোস্ট হিসেবে দায়িত্ব পালন করে প্যারাগ্লাইডিং ওয়ার্ল্ড কাপে।
২. রানীক্ষেত, উত্তরাখণ্ড
নতুন যাঁরা প্যারাগ্লাইডিং করতে চান তাঁদের জন্য সব থেকে সেরা জায়গা হল উত্তরাখণ্ডের রানীক্ষেত। এখানকার পাহাড়গুলো ঢালু, আর শান্ত পরিবেশ প্যারাগ্লাইডিংয়ের জন্য খুবই উপযুক্ত।
৩. কামশেত, মহারাষ্ট্র
পুনে থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কামশেত হল আরও একটি জনপ্রিয় প্যারাগ্লাইডিংয়ের জায়গা। পর্যটকরা ছাড়াও এই অঞ্চলের বাসিন্দারাও ভীষণ আগ্রহের সঙ্গে এখানে প্যারাগ্লাইডিং করেন। এছাড়াও এখানে প্যারাগ্লাইডিং শেখানো হয় ও তারজন্য সার্টিফিকেটও দেওয়ার হয়।
৪. কর্ণাটকের নন্দী পাহাড়
বেঙ্গালুরু থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে চিকবল্লাপুর জেলাতে রয়েছে নন্দী পাহাড়। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য উপযুক্ত জায়গা হল এটা। এখান সবথেকে জনপ্রিয় হল প্যারাগ্লাইডিং, যার জন্যই বহু পর্যটক এখানে ভিড় করে আসেন।
৫. নৈনিতাল, উত্তরাখণ্ড
উত্তরাখণ্ডের পিথোরাগড় প্রাকৃতিক সৌন্দর্যের অধিষ্ঠাত্রী। প্যারাগ্লাইডিংয়ের জন্য বিশেষভাবে পরিচিত এই জায়গা। তবে এখানে ট্রেকিংয়েরও সুবিধা রয়েছে।