Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

স্ট্রিট ফুড থেকে ক্যাফে, বলি তারকারা ডায়েট ফাঁকি দিতে কোথায় যায় জানেন?

দ্য ওয়াল ব্যুরো:  নামেই ছোট ছোট রেস্তোরাঁ। কিন্তু, জনপ্রিয়তা আকাশছোঁয়া। কলকাতার ডালহৌসি অলি-গলি বা টেরেটি বাজারের মজলিশি আকর্ষণের মতোই মুম্বইয়ের আনাচ কানাচেও এমন হরেক রেস্তোরাঁ ডানা মেলে রয়েছে। বেশিরভাগই বহুদিনের পুরনো। কোনওটা রাস্তার উপরেই

স্ট্রিট ফুড থেকে ক্যাফে, বলি তারকারা ডায়েট ফাঁকি দিতে কোথায় যায় জানেন?

শেষ আপডেট: 10 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো:  নামেই ছোট ছোট রেস্তোরাঁ। কিন্তু, জনপ্রিয়তা আকাশছোঁয়া। কলকাতার ডালহৌসি অলি-গলি বা টেরেটি বাজারের মজলিশি আকর্ষণের মতোই মুম্বইয়ের আনাচ কানাচেও এমন হরেক রেস্তোরাঁ ডানা মেলে রয়েছে। বেশিরভাগই বহুদিনের পুরনো। কোনওটা রাস্তার উপরেই হাল্কা ছাউনি দিয়ে দক্ষিণী খাবারের পসরা সাজিয়ে বসেছে, আবার কোথাও ধাবার ঢঙে তন্দুর-কোফতায় ভোজনরসিকদের মন ভোলাচ্ছে। কলকাতার মতো মুম্বইয়ের স্ট্রিট ফুডও যে মানে-মর্যাদায় কোনও অংশেই কম নয়, সেটা এদের জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়। তবে সব স্ট্রিট ফুড নয়, ছোটোখাটো রেস্তোরাঁ এবং ক্যাফে বারও রয়েছে তালিকায়। আমজনতা থেকে বলি সেলেব— অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে এই সব রেস্তোরাঁর খাবার। এখন শাহরুখকে যদি রাস্তার ধারে বসে ধোসা খেতে দেখেন, অথবা সলমনকে তাঁর মা’র জন্য বিরিয়ানি প্যাক করাতে দেখেন তাহলে কিন্তু মোটেই আশ্চর্য হবেন না!

অমর জুস সেন্টার, ভিলে পার্লে

পাও ভাজির জন্য বিখ্যাত এই দোকান। মুম্বইতে একাধিক পাও ভাজির দোকান থাকলেও এখানকার রাধুঁনীর হাতের স্বাদ নাকি অনবদ্য। সোনম কপূরের অতি পছন্দের অমর জুস সেন্টারের পাও ভাজি। নায়িকার কথায়, “এই দোকানের পাও ভাজির কোনও তুলনাই হয় না।” পাঁচ রকম পাও ভাজি পাওয়া যায় এখানে। যাবেন নাকি?

ক্যাফে নুরানি, হাজি আলি

সলমন খানের বিরিয়ানি প্রেমের কথা কারওর অজানা নয়। নামী পাঁচ তারা হোটেলের বিরিয়ানির পাশাপাশি, হাজি আলির ক্যাফে নুরানির বিরিয়ানি নাকি সলমনের খুবই পছন্দের। নিজের মায়ের জন্যও এই দোকানের বিরিয়ানি প্যাক করে নিয়ে যান তিনি। তবে, সলমন নন, অনেক বলি তারকাই ক্যাফে নুরানির বিরিয়ানির স্বাদ-গন্ধকে স্বীকৃতি দিয়েছেন।

মঞ্জু ধোসা, খার

পশ্চিম মুম্বইয়ের খার এলাকায় মঞ্জু ধোসার স্বাদ চাখলে বার বার ফিরে আসতে হবে। ৪০ রকমের ধোসা পাওয়া যায় এই দোকানে। ২০ রকমের মশলা দিয়ে পুরু মাখনের প্রলেপে মাখানো ধোসা শাহরুখের পছন্দের স্ন্যাকস। গাড়ি ছুটিয়ে মাঝে সাঝেই এই দোকানে ধোসা খেতে চলে আসেন বলি বাদশা। দোকানের বেশ প্রশংসা করে শাহরুখ বলেছেন, “আমার অফিসের কাছাকাছিই দোকান। রাতে দেরি করে কাজ হলে অনেক সময়েই মঞ্জু ধোসার দোকানে চলে যাই। জমিয়ে নারকেলের চাটনি দিয়ে ধোসা খেতে আমার বেশ লাগে।”

ওয়াসাবি বাই মোরিমোতো, কোলাবা

স্ট্রিট ফুডে ক্লান্ত হলে এবার ঢুঁ মারা যাক নিভু নিভু আলোর কিছু রেস্তোরাঁয়। পাঁচ তারা হোটেলের আভিজাত্য না থাকলেও অন্দরসজ্জা ও খাবারের মানের নিরিখে বলি তারকাদের মন জয় করেছে এইসব রেস্তোরাঁ। তার মধ্যে প্রথমেই নাম করতে হয় কোলাবার তাজ প্যালেসের ভিতরে ওয়াসাবি বাই মোরিমোতোর। করিনা কপূর-সইফ আলি খানের খুবই পছন্দের রেস্তোরাঁ মোরিমোতো। জাপানি শেফের হাতের সুসি চাখতে সস্ত্রীক অক্ষয় কুমারেরও আনাগোনা রয়েছে এখানে।

মেজো মেজো, জুহু

ইতালিয়ান খাবারের পসরা সাজিয়ে বসেছে জুহুর মেজো মেজো। নুডলস থেকে পাস্তা—জুহু বিচের ধার ঘেঁষে অবস্থিত এই রেস্তোরাঁ পছন্দ আমজনতা থেকে বলি তারকাদের। অমিতাভ বচ্চন কিন্তু পাস্তা খেতে প্রায়শই ঢুঁ মারেন মেজো মেজোতে, কি ভাবছেন? আপনি কবে আসবেন!

বাস্টিয়ান, বান্দ্রা

বাস্টিয়ানের মূল আকর্ষণ এখানকার শেফ কেলভিন চেয়াং। কেলভিনের হাতে বানানো চিজ কেক এবং সি ফুডের হরেক সম্ভার চাখতে বাস্টিয়ানে ভিড় জমান আলিয়া ভট্ট থেকে শিল্পা শেট্টি, করণ জোহর।

পৃথিবী ক্যাফে, জুহু

জুহুর এই ক্যাফে বেশ জনপ্রিয়। নবীন থেকে প্রবীণ, অনেক তারকাকেই বন্ধুবান্ধবের সঙ্গে বসে জমাটি আড্ডা দিতে দেখা যায় এই ক্যাফেতে। অনুপম খের, ইলা অরুণ, দিব্যা দত্তের পছন্দের তালিকায় রয়েছে পৃথিবী ক্যাফে।

```