
খবর পড়তে গিয়ে কাঁদছেন অ্যাঙ্কর
শেষ আপডেট: 29 September 2024 16:42
দ্য ওয়াল ব্যুরো: মারা গেছেন হিজবুল্লা প্রধান হাসান নাসরাাল্লা। সেই খবর পড়তে গিয়েই কেঁদে ভাসালেন অ্যাঙ্কর। ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
শুক্রবার রাতের ভয়াবহ ইজরায়েলি হামলার পর থেকেই খোঁজ মেলেনি লেবাননের সশস্ত্র হিজবুল্লা গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লার। হিজবুল্লার তরফে যদিও জানানো হয় তিনি নাকি ভাল আছেন, তবে শনিবার সকালেই তাঁকে খতম করে ফেলা হয়েছে বলে দাবি করে ইজরায়েল। বেলা বাড়তেই সে কথা মেনে নেয় হিজবুল্লাও।
এর পরেই হাসান নাসরাল্লার মৃত্যুসংবাদ প্রচারিত হতে থাকে লেবাননের সংবাদমাধ্যমগুলিতে। সেখানেই দেখা যায়, লাইভ চ্যানেলে নাসরুল্লার মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কেঁদে ফেললেন অ্যাঙ্কর।
দেখুন ভিডিও।
Hassan Nasrallah: TV anchor breaks down on-air; Iraqi lawmakers seen crying on cam, video goes viral#Nasrallah pic.twitter.com/HA8Nw97gti
— Anam jaffery ???????? (@jaffery_anam) September 29, 2024
সর্বভারতীয় চ্যানেলে কান্নায় ভেঙে পড়া ওই অ্যাঙ্করের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জানা গেছে, শনিবার নাসরাল্লার মৃত্যুসংবাদ নিশ্চিত হওয়ার পর থেকেই কার্যত শোকে ভেঙে পড়ে গোটা লেবানন। তাই সেই খবর পড়ার সময়ে নিজেকে সামলাতে পারেননি ওই উপস্থাপিকাও।
শুধু অ্যাঙ্কর নন, লেবাননের ভাইরাল হওয়া আরও একটি ভিডিওয় দেখা গেছে, লেবাননের পার্লামেন্টেও কেঁদে ভাসাচ্ছেন সরকারি কর্মী, অফিসাররা। দেশে তিনদিনের শোকপালন ঘোষণা করা হয়েছে নাসরাল্লার মৃত্যুর ঘটনায়।
Iraqi Members of Parliament and Shia extremists crying in Iraq’s Parliament after finding out about Nasrallah’s death pic.twitter.com/c4whbAdp4O
— World life (@seautocure) September 28, 2024
৩২ বছর ধরে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নেতৃত্ব দিয়ে এসেছেন নাসরাল্লা। ইরানের বিপ্লবী গার্ড ১৯৮২ সালে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছিল। তার পর থেকে এই পর্যন্ত হিজবুল্লাকে একটি অতি শক্তিশালী আঞ্চলিক শক্তিতে পরিণত করেন নাসরাল্লা।
এ হেন নাসরাল্লার মৃত্যু শুধু হিজবুল্লার জন্য নয়, ইরানের জন্যও একটি বিশাল আঘাত হিসেবে দেখা হচ্ছে। কারণ নাসরাল্লার নেতৃত্বেই এই সংগঠনটি মধ্যপ্রাচ্য জুড়ে তেহরানের প্রভাব ছড়িয়ে দিয়েছে।