আইনটি মার্কিন নাগরিকদের জন্য দুর্ভোগের কারণ হতে পারে, মনে করছে ওয়াকিবহাল মহল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 4 July 2025 08:51
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্টের (US President Donald Trump) ক্ষমতা বৃদ্ধি পেতে চলেছে। এই বিলের সুবাদে কর হ্রাস, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ কমানো, সেনাবাহিনীর ক্ষমতা ও সক্ষমতা বাড়ানো ও অভিবাসন নিয়ন্ত্রণে খরচ বাড়ানোর কথা বলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই বিলকে ‘বিগ বিউটিফুল’ (Big, Beautiful bill) বলে উল্লেখ করেছিলেন।
তবে মার্কিন সংসদের দুই কক্ষেই বিলটি টায়ে টায়ে পাশ করেছে। ভারতীয় সময় বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের বিলটি নিয়ে ভোাটাভুটির পর দেখা যায় পক্ষে ২১৮ এবং বিপক্ষে ২১৪টি ভোট পড়েছে। বিলটি আগেই মার্কিন সিনেটে পাশে হয়। সেখানে জয়-পরাজয়ের নিষ্পত্তি হয় মার্কিন ভাইস প্রেসিডেন্টে জেডি ভান্সের কাস্টিং ভোটে। তার আগে পক্ষে-বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়েছিল। সিনেটে তিন রিপাবলিকান এমপি’ও বিলের বিরুদ্ধে ভোট দেন।
বৃহস্পতিবার বিলটি পাশ হওয়ার পর মার্কিন কংগ্রেসের স্পিকার মাইক জনসন সেটিতে স্বাক্ষর করেন। এরপর ট্রাম্প সই করলেই সেটি আইনে পরিণত হবে। নয়া আইনের সুবাদে ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন।

বিল পাশ হওয়ার পর রিপাবলিকান সদস্যদের উচ্ছাস
আইনটি মার্কিন নাগরিকদের জন্য দুর্ভোগের কারণ হতে পারে, মনে করছে ওয়াকিবহাল মহল। প্রেসিডেন্ট ইচ্ছে মতো বরাদ্দ কাটছাঁট করতে পারবেন। সংখ্যাগরিষ্ঠের আশঙ্কা মার্কিন সামাজিক প্রকল্প, বিশেষ করে স্বাস্থ্যখাতের বরাদ্দে বড় ধরনের থাবা পড়তে চলেছে। ইতিপূর্বে ইউএসএইড-সহ আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলির বরাদ্দ বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। তারফলে বিশ্বব্যাপী কয়েক কোটি মানুষ রোজগার হারিয়েছেন। শুধু বাংলাদেশেই প্রায় পনেরো লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। নয়া আইনে মার্কিন নাগরিকেরাও সুবিধা বঞ্চিত হবেন। উদ্বৃত্ত অর্থ ট্রাম্প সেনাবাহিনীর জন্য খরচ করবেন। তিনি বিশ্বের বহু দেশে নতুন করে যুদ্ধ শুরু করতে চলেছেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, শান্তি প্রতিষ্ঠা করতেই তিনি মৃদু যুদ্ধ শুরু করেছেন।