Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

আগামী দু'সপ্তাহের মধ্যেই জেলেনস্কির সঙ্গে বৈঠক পুতিনের, জানালেন জার্মান চ্যান্সেলর

অন্যদিকে এও জানা গিয়েছে, ইউক্রেন ইতিমধ্যেই মার্কিন অস্ত্র কেনার জন্য ১০০ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। 

আগামী দু'সপ্তাহের মধ্যেই জেলেনস্কির সঙ্গে বৈঠক পুতিনের, জানালেন জার্মান চ্যান্সেলর

ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 August 2025 08:50

দ্য ওয়াল ব্যুরো: প্রায় চার বছর ধরে যুদ্ধ (Russia Ukraine War) চলার পর প্রথমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Zelenskyy) সঙ্গে বৈঠকে রাজি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin)। আগামী দু’সপ্তাহের মধ্যেই এই বৈঠক হতে চলেছে বলে সোমবার জানালেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্‌ৎস।

সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন মের্‌ৎস-সহ একাধিক ইউরোপীয় নেতা। বৈঠকের মাঝেই ট্রাম্প সরাসরি পুতিনকে ফোন করে এই সাক্ষাতের সম্ভাব্য দিন ঠিক করেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার ক্ষেত্র তৈরি করাই লক্ষ্য।

মের্‌ৎস জানান, “যুদ্ধ শুরুর পর এই প্রথম পুতিন জেলেনস্কির সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন। যদিও তিনি শেষ পর্যন্ত সাহস দেখাবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তবে আলোচনার চেষ্টা চালিয়ে যাওয়া জরুরি।” বৈঠকের স্থান এখনও নির্ধারিত হয়নি।

ট্রাম্প জানিয়েছেন, সম্ভাব্য বৈঠকের লজিস্টিকস দেখভাল করবেন মার্কিন সহ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স, বিদেশ সচিব মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি আরও দাবি করেন, পুতিনকে বোঝাতে সক্ষম হলে অন্তত এক হাজার ইউক্রেনীয় যুদ্ধবন্দী মুক্তি দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট। যদিও ক্রেমলিন এ বিষয়ে কিছু জানায়নি।

জেলেনস্কি এ দিন সন্তোষ প্রকাশ করে জানান, ট্রাম্প তাঁর দু'টি গুরুত্বপূর্ণ দাবি মেনে নিয়েছেন— প্রথমত, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় পশ্চিমী দেশগুলির সক্রিয় অংশগ্রহণ। এবং দ্বিতীয়ত, ভূখণ্ডগত প্রশ্নে কোনও সমঝোতা হলে তা শুধুমাত্র পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকেই আলোচনা হবে।

সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লায়েন এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুব।

ইউরোপীয় নেতারা জানিয়েছেন, আগামী মঙ্গলবার ফের একবার ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে, যেখানে ইউক্রেনকে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া যায় তা নিয়ে যৌথ আলোচনার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে এও জানা গিয়েছে, ইউক্রেন ইতিমধ্যেই মার্কিন অস্ত্র কেনার জন্য ১০০ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। এর পাশাপাশি ইউরোপীয় অর্থায়নে ইউক্রেনীয় সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে ৫০ বিলিয়ন ডলারের ড্রোন তৈরির চুক্তিও হতে পারে।


```