Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

'সিন্ধু ওদের বাপ-ঠাকুরদার সম্পত্তি নয়,' মার্কিন মুলুক থেকে ভারতকে আক্রমণ পাক সেনা প্রধানের

সূত্রের খবর, মুনির এই সফরে মার্কিন রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন।

'সিন্ধু ওদের বাপ-ঠাকুরদার সম্পত্তি নয়,' মার্কিন মুলুক থেকে ভারতকে আক্রমণ পাক সেনা প্রধানের

আসিম মুনির

গার্গী দাস

শেষ আপডেট: 11 August 2025 07:34

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা থেকে ভারতকে বিভিন্ন ইস্যুতে সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এক ডিনারে অংশ নিয়ে তিনি ভারতকে একের পর এক ইস্যুতে আক্রমণ করেন। নিজেদের পাবমানবিক শক্তিধর দেশ দাবি করে, সেনিয়েও এদেশকে খোঁচা দেন। পাক সেনা প্রধানের দাবি, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে হয় শেষ হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাব।’

ফ্লোরিডার ট্যাম্পায় পাকিস্তানের শিল্পপতি ও সম্মানসূচক কনসাল আদনান আসাদ একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। সেখানেই উপস্থিত হয়েছিলেন মুনির। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি এ দিন ভারতের সঙ্গে সিন্ধু জলবন্টন নানা কথা বলেন। ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানান, ভারত বাঁধ তৈরি করুক। হয়ে গেলেই ১০টি ক্ষেপণাস্ত্র মেরে তা গুঁড়িয়ে দেওয়া হবে। পাক সেনা প্রধানের দাবি, 'সিন্ধু ওদের বাপ-ঠাকুরদার সম্পত্তি নয়। ক্ষেপণাস্ত্রের কোনও অভাব আমাদের নেই, আলহামদুলিল্লাহ।'

মুনির এ দিন ভারত-পাকিস্তান তুলনায় এক রকম তির্যক উপমাও দেন। তাঁর ভাষায়, ‘ভারত আসলে ঝকঝকে মার্সিডিজ, যা ফেরারির মতো রাস্তা দিয়ে  ছুটছে। আর আমরা কাঁকড়ভর্তি নোংরা ট্রাক। এই ট্রাক যদি গাড়িটাকে ধাক্কা দেয়, তাহলে ক্ষতি কার হবে?’একই সঙ্গে তিনি ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়েও কটাক্ষ করেন। কানাডায় শিখ নেতা খুন, কাতারে আট ভারতীয় নৌসেনা অফিসারের গ্রেফতার, কুলভূষণ যাদব মামলার মতো ঘটনা উল্লেখ করে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগ তোলেন তিনি।

সূত্রের খবর, মুনির এই সফরে মার্কিন রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। ট্যাম্পায় মার্কিন সেন্ট্রাল কম্যান্ডো (CENTCOM)-র অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল কুরিল্লার বিদায়ী অনুষ্ঠানে যোগ দেন এবং নতুন কম্যান্ডোর অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুনির কুরিল্লার নেতৃত্বের প্রশংসা করেন ও কুপারের সঙ্গে যৌথ নিরাপত্তা ইস্যুতে সহযোগিতার আশ্বাস দেন।

মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইনের সঙ্গেও তাঁর বৈঠক হয় এবং পাকিস্তান সফরে তাঁকে মুনির আমন্ত্রণ জানান বলে খবর। এ সফরটি তাঁর জুন মাসের বিরল পাঁচ দিনের মার্কিন সফরের পর দ্বিতীয়, যেখানে তিনি প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হয়েছিলেন। সেই বৈঠকের পরই তেল চুক্তি-সহ একাধিক ক্ষেত্রে আমেরিকা-পাকিস্তান সহযোগিতা বাড়ানোর ঘোষণা হয়েছিল।

একদিকে ট্রাম্পের শুল্ক গুঁতো ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে দিল্লির ওপর চাপ, অন্যদিকে মার্কিন মুলুক থেকে পাক সেনা প্রধানের পরমাণু হামলার হুঁশিয়ারি, ভাবাচ্ছে কূটনৈতিক বিশেষজ্ঞদের। এনিয়ে দিল্লির তরফে অবশ্য কোনও মন্তব্য এখনও করা হয়নি। 


```