Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

সেনাপ্রধানের সফরের মধ্যেই পাকিস্তানে রাতভর গুলির লড়াই, নিহত ২৩ জঙ্গি, শহিদ ১৮ জন সেনা

এর আগে গত জানুয়ারিতে লক্কী মরওয়াত, করক এবং খাইবার জেলায় সেনার অভিযানে ৩০ জঙ্গির মৃত্যু হয়েছিল বলে পাক সেনার তরফে দাবি করা হয়েছিল। 

 সেনাপ্রধানের সফরের মধ্যেই পাকিস্তানে রাতভর গুলির লড়াই, নিহত ২৩ জঙ্গি, শহিদ ১৮ জন সেনা

ফাইল ছবি।

শেষ আপডেট: 2 February 2025 11:01

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানে রাতভর গুলির লড়াইয়ে ২৩ জন জঙ্গির মৃত্যু হয়েছে। শহিদ হয়েছেন ১৮ জন সেনাও। পাক সেনাপ্রধান জোনারেল সৈয়দ আসিম মুনিরের সফরের মধ্যেই বালুচিস্তানে সেনার সঙ্গে জঙ্গিদের এই গুলির লড়াই হয়েছে বলে খবর।

এর আগে গত জানুয়ারিতে লক্কী মরওয়াত, করক এবং খাইবার জেলায় সেনার অভিযানে ৩০ জঙ্গির মৃত্যু হয়েছিল বলে পাক সেনার তরফে দাবি করা হয়েছিল। 

ইতিমধ্যে পাক সেনার উপর হামলার দায় স্বীকার করে নিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। আরও হামলা চালানোর হুঁশিয়ারিও দিয়ে বিএলএ মুখপাত্র আজাদ বালোচ দাবি করেছেন, এই হামলা তাঁদের অন্যতম সাফল্য। আগামীদিনে সেনাচৌকিগুলিতেও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা হিসেবে পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি জানিয়েছেন, বালুচিস্তানে জঙ্গি নিধনে সেনা অভিযান চলবে। একই কথা বলেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

প্রসঙ্গত, গত এক মাস ধরে খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তান উত্তপ্ত। জঙ্গিদমনে টানা অভিযান চালাচ্ছে পাক সেনা। শনিবার সকালে সেনার কাছে খবর আসে, আফগানিস্তানের সীমান্তলাগোয়া বালুচিস্তানের কালাটে মূল রাস্তা বন্ধ করে দিয়েছে জঙ্গিরা। এরপরই অভিযানে নামে সেনা। রাকভর চলে গুলির লড়াই। তাতেই দু'পক্ষের একাধিক জনের মৃত্যু হয়।


```