Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

মেলেনি কোনও সমীক্ষা! মার্কিন প্রেসিডেন্ট কে হবেন, আগেই জানিয়েছিল জলহস্তী মু ডেং

দুই প্রার্থীর মধ্যে কে জিতবে, তা অনায়াসেই বেছে নিতে পেরেছিল মু ডেং। অর্থাৎ যেখানে চ্যাটজিপিটির মতো এআই ব্যর্থ হয়েছে, সেখানে এই ছোট্ট জলহস্তীটি এক্কেবারে সঠিক বলেছিল। 

মেলেনি কোনও সমীক্ষা! মার্কিন প্রেসিডেন্ট কে হবেন, আগেই জানিয়েছিল জলহস্তী মু ডেং

ফাইল চিত্র

শেষ আপডেট: 7 November 2024 12:30

দ্য ওয়াল ব্যুরো: হোয়াইট হাউসে ফিরেছেন তিনি। মাঝে চার বছরের ব্যবধান। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টে হিসেবে বেছে নেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। বুধবার গণনা শেষের ঢের আগেই রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প দ্বিতীয় বারের জন্য হোয়াইট হাউসে প্রবেশের বন্দোবস্ত পাকা করে ফেলে। তখনও দু’টি প্রদেশে গণনা চলছে। দু’টিতেই এগিয়ে ট্রাম্প। 

বিষয়টি হল যে সাতটি প্রদেশের উপরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য নির্ধারণ করছিল, সেখানে ট্রাম্পের সামনে দাঁড়াতেই পারলেন না কমলা। ৭-০ হল ফলাফল। ফলে হোয়াইট হাউসে পৌঁছে গেলেন ট্রাম্প। অবশ্য জনতার রায় বেরনোর আগেই আমেরিকার প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে আগাম ভবিষ্যদ্বাণী সেরে রেখেছিল মু ডেং। 

কে এই মু ডেং?

ইনি কোনও ভবিষ্যৎদ্রষ্টা নন। মু ডেং তাইল্যান্ডের একটি শিশু ‘পিগমি’ জলহস্তী। সোশ্যাল মিডিয়ায় সে বেশ জনপ্রিয়। ২০২৪-এর জুলাইতে জন্মেছে মু ডেং। তারপর থেকেই সে ইন্টারনেটে ভাইরাল। তার অনেক ভিডিওই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। অর্থাৎ এক কথায় সে সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি। বহু মানুষ তাকে ভালবাসে। কয়েকদিন আগেই তার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে মু ডেং-কে 'মুনওয়াক' করতে দেখা গিয়েছে। সেখান থেকেই সে বিরাট পরিচিতি পায়। 

বিভিন্ন রকম কাণ্ডকারখানায় সে মাতিয়ে রাখে দর্শকদের। দুই প্রার্থীর মধ্যে কে জিতবে, তা অনায়াসেই বেছে নিতে পেরেছিল মু ডেং। অর্থাৎ যেখানে চ্যাটজিপিটির মতো এআই ব্যর্থ হয়েছে, সেখানে এই ছোট্ট জলহস্তীটি এক্কেবারে সঠিক বলেছিল। 

তাইল্যান্ডের ‘সি রাচাতে খাও খেও’ চিড়িয়াখানার তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছিল, তাকে দু'টি কুমড়ো দেওয়া হয়েছে। দু'টোই আধখানা করে কাটা। ফলের ঝুরির মতো করে সাজানো হয়েছে। সেখানে লেখা একটায় লেখা কমলা হ্যারিস ও অন্যটায় ডোনাল্ড ট্রাম্পের নাম। 

তারপরে সেই ছোট্ট মু ডেং ধীরে ধীরে ফল পর্যন্ত এসে বেছে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। তার পাশাপাশি অন্য একটি জলহস্তী এসে পাশে রাখা ঝুরিটি থেকে ফল থেকে শুরু করল। ফলে ভোটের ফলাফল যে সঠিক অনুমান করেছিল। তা এখন বোঝাই যাচ্ছে।


```