Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

অষ্টমীর পর দশমী, ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

অক্টোবরেই পর পর তিনবার ভূমিকম্প, তীব্র আতঙ্কে নেপালের বাসিন্দারা।

অষ্টমীর পর দশমী, ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

শেষ আপডেট: 24 October 2023 08:08

দ্য ওয়াল ব্যুরো: ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। দশমীর ভোর রাতে কাঠমাণ্ডুর অদূরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টে ১৭ মিনিটে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ভোর রাতে ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও সুস্পষ্ট খবর প্রশাসনের কাছে নেই। প্রশাসন জানিয়েছে, এলাকা পরিদর্শনের পরই এবিষয়ে বিস্তারিত বলা যাবে।

এর আগে অষ্টমীর দিন অর্থাৎ রবিবারও ভূমিকম্প অনুভূত হয়েছিল নেপালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। রাজধানী কাঠমাণ্ডু থেকে ৫৫ কিলোমিটার দূরে ধাদিংয়ে ছিল ওই ভূমিকম্পের উৎসস্থল।

সূত্রের খবর, রবিবারের কম্পনের তীব্রতা খুবই তীব্র ছিল, যার ফলে দিল্লি-এনসিআর অঞ্চলেও মাটিতে মৃদু কাঁপুনি অনুভূত হয়েছিল। এর আগে গত ১০ অক্টোবরও ভূমিকম্প হয়েছিল নেপালে। সেবারে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। অক্টোবরেই পর পর তিনবার ভূমিকম্প হওয়ায় নেপালের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক।


```