Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

বৃদ্ধ বাইডেনে ভরসা নেই, আমেরিকার প্রেসিডেন্ট পদে বারাক-ঘরণী মিশেল ওবামাই এখন প্রথম পছন্দ

সাম্প্রতিক এক ভোটাভুটিতে দেখা গেছে, জনপ্রিয়তার তালিকায় মিশেল ওবামা বলে বলে গোল দিচ্ছেন বাইডেন, ট্রাম্পকে।

বৃদ্ধ বাইডেনে ভরসা নেই, আমেরিকার প্রেসিডেন্ট পদে বারাক-ঘরণী মিশেল ওবামাই এখন প্রথম পছন্দ

শেষ আপডেট: 28 February 2024 12:39

দ্য ওয়াল ব্যুরো: এ বছর নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বনাম জো বাইডেন (Joe Biden) হাড্ডাহাড্ডি লড়াই নিয়েই চর্চা চলছিল এতদিন। কিন্তু হঠাৎ করেই হাওয়া বদলেছে। ট্রাম্প বনাম বাইডেন নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট পদে নতুন মুখই চাইছেন সকলে। সেক্ষেত্রে পছন্দের একেবারে শীর্ষে রয়েছেন বারাক-ঘরণী মিশেল ওবামা (Michelle Obama)। ডেমোক্র্যাটদের অভ্যন্তরীণ সমীক্ষায় তিনিই হয়েছেন প্রথম পছন্দ। আর শুধু পছন্দ নয়, সাম্প্রতিক এক ভোটাভুটিতে (US presidential candidate) দেখা গেছে, জনপ্রিয়তার তালিকায় মিশেল ওবামা বলে বলে গোল দিচ্ছেন বাইডেন, ট্রাম্পকে।

একসময় ছিলেন আমেরিকার ‘ফার্স্ট লেডি’। এবার কি প্রেসিডেন্টে নির্বাচনের লড়াইয়েও নামবেন মিশেল? সে নিয়েই শুরু হয়েছে জল্পনা। ভোটাভুটি নিয়ে রাসমুসেন রিপোর্ট বলছে, ডেমোক্র্যাটদের প্রায় অর্ধেকই প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বদলে অন্য মুখ দেখতে চান। সমীক্ষা অনুযায়ী, প্রায় ৪৮ শতাংশ ডেমোক্র্যাটই জানিয়েছেন যে প্রেসিডেন্ট পদের জন্য তাঁদের প্রথম পছন্দ মিশেল ওবামা। ৩৮ শতাংশের পছন্দ জো বাইডেন।

বাইডেনের বয়স হয়েছে। ৮১ বছরের প্রেসিডেন্টের বদলে এখন নতুন মুখই দেখতে চাইছেন ডেমোক্র্যাটরা। প্রেসিডেন্ট পদে পছন্দের তালিকায় আরও অনেক নাম রয়েছে-- ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস, হিলারি ক্লিন্টন, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমের। অভ্যন্তরীণ সমীক্ষায় কমলা পেয়েছেন ১৫ শতাংশ ভোট। হিলারি ক্লিন্টন পেয়েছেন ১২ শতাংশ ভোট।

রিপাবলিকান প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন ট্রাম্পই। কিন্তু তাঁর বয়সও ৭৭। তবে বয়সের ভারে এগিয়ে বাইডেনই। লোকমুখে এখন চর্চা চলছে, অশীতিপর ডো বাইডেন স্মৃতিনাশের সমস্যায় ভুগছেন। একবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের নামই গুলিয়ে ফেলেছিলেন। বাইডেনের শারীরিক সুস্থতা নিয়েও প্রশ্ন উঠছে। সেই কারণেই হয়ত জনপ্রিয়তায় ভাটা পড়ছে বাইডেনের।


```