
হান কান
শেষ আপডেট: 10 October 2024 18:41
দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে এশিয়ার অন্যতম নামজাদা সাহিত্যিক হান কাং বছরে সাহিত্যে নোবেল পেলেন। তিনি দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। ৫৩ বছরের হান ৩০ বছরেরও বেশি সময় ধরে সাহিত্য চর্চা করছেন। তবে নোবেল প্রাপ্তি তাঁর কেরিয়ারের মাইলফলক হয়ে থাকবে বলেই মনে করছেন অনেকে।
২০১৬ সালে উপন্যাস ‘দ্য ভেজেটারিয়ান’-এর জন্য ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন হান। সেটিই তাঁর প্রথম উপন্যাস, যা ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়।
এই উপন্যাস বাদ দিলে এখনও পর্যন্ত প্রায় ১৪টি মতো বই প্রকাশিত হয়েছে হানের। তার বেশ কয়েকটির অনুবাদ হয়েছে ইংরেজিতেও।
নোবেল বিজয়ী এই সাহিত্যিক শুধু লেখালেখির মধ্যে থাকেন এমনটা নয়। সঙ্গীতচর্চাও করেন তিনি। হানের নিজের গানের রেকর্ডও রয়েছে। একই সঙ্গে স্থাপত্যকলাতেও যথেষ্ট পারদর্শী তিনি।
বৃহস্পতিবার সুইডেনের নোবেল কমিটির তরফে হানকে এই সম্মান দিয়ে বলা হয়েছে, তাঁর তীব্র কাব্যিক গদ্যের জন্যই এই পুরস্কার।