Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

চোখে চোট নিয়ে হোয়াইট হাউজে ইলন মাস্ক, বললেন, 'ঘুষি খেয়েছি', মারল কে? খোলসা করলেন 'ধনকুবের'

কয়েকদিন আগেই ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি-র প্রধান পদ থেকে সরে আসার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। চার মাসের মেয়াদও ফুরিয়েছে ইতিমধ্যেই। শুক্রবার হোয়াইট হাউজে আয়োজিত বিদায়ী সাংবাদিক বৈঠকে অংশ নেন তিনি। 

চোখে চোট নিয়ে হোয়াইট হাউজে ইলন মাস্ক, বললেন, 'ঘুষি খেয়েছি', মারল কে? খোলসা করলেন 'ধনকুবের'

চোখে চোট নিয়ে হোয়াইট হাউজে ইলন মাস্ক

শেষ আপডেট: 31 May 2025 18:44

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ট্রাম্প প্রশাসন থেকে বিদায় নেওয়ার কথা ঘোষণা করেছেন ইলন মাস্ক (Elon Musk)। শুক্রবার হোয়াইট হাউজে আয়োজিত বিদায়ী সাংবাদিক বৈঠকে অংশ নেন তিনি। সেখানেই তাঁর চোখের কোণে কালশিটে দাগ দেখা যায়। এনিয়ে শুরু হয় আলোচনার ঝড়। সকলের কৌতূহল থামাতে টেসলা ও এক্স-এর মালিক নিজেই জানালেন আসল ঘটনাটা কী?

সাংবাদিকদের প্রশ্নপর্ব চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পাশেই দাঁড়িয়ে ছিলেন ইলন মাস্ক। তাঁকে প্রশ্ন করা হয়, 'আপনার চোখে কি হয়েছে?' প্রশ্ন শুনে ট্রাম্প নিজেও উদ্বেগের সঙ্গে মাস্কের দিকে তাকান। সাংবাদিকের প্রশ্নের উত্তরে 'ধনকুবের' বলেন, 'চিন্তার কিছু নেই, আমার ছেলের সঙ্গে খেলছিলাম। ওকে বলেছিলাম, তুমি কি আমাকে মারতে পারবে? তাহলে মেরে দেখাও। সেইসময়েই আমার পাঁচ বছরের ছেলে ঘুষি মেরে দেয়।' ট্রাম্প তখন বলেন, 'আমি তো খেয়াল করিনি। কে করেছে? লিল এক্স?' উত্তরে মাস্ক বলেন, 'হ্যা এক্স, ও এখন মায়ের সঙ্গে আছে।'

মাস্ক আরও বলেন, প্রথমে তিনি কিছুই টের পাননি। পরে চোখের কোণে কালো দাগটি দেখতে পান (Elon Musk seen with a black eye)। হোয়াইট হাউজে ঢুকে যে তাঁকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে তা বোধ হয় আগেই বুঝতে পেরেছিলেন ইলন মাস্ক।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর ট্রাম্পের প্রশাসনে যোগ দিয়েছিলেন বিশ্বের ধনী ব্যক্তি ইলন মাস্ক। তাঁর জন্য আলাদা দফতরও তৈরি করা হয়েছিল। কয়েকদিন আগেই ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি-র প্রধান পদ থেকে সরে আসার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। চার মাসের মেয়াদও ফুরিয়েছে ইতিমধ্যেই। এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, 'কাজের সময় ফুরিয়েছে।' একটি গুরুত্বপূর্ণ পদে কাজের সুযোগ করে দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছিলেন তিনি। মাস্কের জন্যই শুক্রবার হোয়াইট হাউজে ফেয়ারওয়েল অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ট্রাম্প।

সাংবাদিক বৈঠকে ইলন মাস্কের প্রচুর প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, 'আজকের দিনটা কেবল এলনের জন্য। ও একজন মহান ব্যক্তিত্ব। প্রচুর পরিশ্রম করে আজ এই জায়গায় পৌঁছেছে।' যোগ করেন, 'এলন আমাদের সঙ্গে থাকবে। আমি মনে করি ও ঠিক ফিরবে। ডিওজিই ছিল তাঁর স্বপ্ন।'

তবে ট্রাম্পের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের তীব্র সমালোচনার পরই মাস্কের পদত্যাগের ঘোষণা জল্পনা বাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মনোমালিন্যের জেরেই ট্রাম্প প্রশাসন থেকে বেরিয়ে গেলেন এলন? তাহলে তাঁর দফতরে নতুন দায়িত্বে কে আসবে? যদিও এখনও হোয়াইট হাউজের তরফে এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


```