Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ইরাকে জল শোধনাগারে ক্লোরিন গ্যাস লিক, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ৬০০-র বেশি তীর্থযাত্রী

এর আগে জুলাই মাসেই পূর্ব ইরাকের কুত শহরের একটি শপিং মলে ভয়াবহ আগুনে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যাঁদের অনেকেই শৌচালয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। নিরাপত্তা  নিয়ে ওঠে প্রশ্ন।

ইরাকে জল শোধনাগারে ক্লোরিন গ্যাস লিক, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ৬০০-র বেশি তীর্থযাত্রী

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 10 August 2025 18:21

দ্য ওয়াল ব্যুরো: ইরাকের এক জল শোধনাগারে লিক হল ক্লোরিন গ্যাস। তীর্থযাত্রার পথে হঠাৎই শ্বাসকষ্টে অসুস্থ কয়েকশো মানুষ। হাসপাতালে ভর্তি ৬০০-রও বেশি। প্রত্যেকেই  শিয়া মুসলিম তীর্থযাত্রী বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন জানাচ্ছে, চিকিৎসার পর অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে, পবিত্র শহর নাজাফ ও কারবালার মাঝখানের রাস্তায়। ইরাকের স্বাস্থ্য মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, 'কারবালায় ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬২১ জনের শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল। সকলকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।'

পুলিশ ও নিরাপত্তারক্ষীরা জানাচ্ছেন, কারবালা-নাজাফ সড়কের ধারে একটি জল শোধনাগার থেকেই ক্লোরিন গ্যাস লিক হয়। ওই সময় বহু তীর্থযাত্রী কারবালায় যাচ্ছিলেন।

প্রসঙ্গত, প্রতিবছর আরবাইন উপলক্ষে কয়েক মিলিয়ন শিয়া মুসলিম কারবালা শহরে যান। সেখানে নবী মহম্মদের নাতি ইমাম হোসেন এবং তাঁর ভাই আব্বাসের মাজারে শ্রদ্ধা জানান সকলে। আরবাইন হল ৪০ দিনের শোকের সময়, যা ইমাম হোসেনের মৃত্যুকে স্মরণ করে পালিত হয়।

এর আগে জুলাই মাসেই পূর্ব ইরাকের কুত শহরের একটি শপিং মলে ভয়াবহ আগুনে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল, যাঁদের অনেকেই শৌচালয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। নিরাপত্তা  নিয়ে ওঠে প্রশ্ন। দশকের পর দশক ধরে যুদ্ধ ও দুর্নীতির কারণে নিরাপত্তা প্রায় শিথিল হয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


```