
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 29 December 2024 20:47
দ্য ওয়াল ব্যুরো: সাউথ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও পোড়া গন্ধ। রক্তাক্ত লাগেজ, ছড়িয়ে ছিটিয়ে থাকা জামা কাপড়, খাবার, জলের বোতল পরিষ্কার করতে পারেবানি কর্তৃপক্ষ। প্রিয়জন নেই, বিশ্বাস করতে পারেনি ১৭৯টি পরিবার। কাজাখস্তানের স্মৃতিও টাটকা। তার মাঝেই কানাডায় আগুন লাগল বিমানে। এক্ষেত্রেও অবতরণের সময়ই আগুন লাগে।
নিউ ফাইন্ডল্যান্ড থেকে কানাডার দিকে যাচ্ছিল পল এয়ারলাইনসের দ্য এয়ার কানাডা এক্সপ্রেস ফ্লাইটের বিমানটি। কানাডার হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সমস্যা দেখা দেয়। বিমানটির গিয়ারে সমস্যা হতে শুরু করে। তারপরই আগুন লেগে যায়।
বিমান বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানে সেসময় ৮০ জনের মতো যাত্রী ছিলেন। তাঁদের সকলকেই নিরাপদভাবে বের করে আনা সম্ভব হয়েছে। কারও কোনওরকম আঘাত লাগেনি। বিমানটি রানওয়েতে স্কিড করছিল।
স্থানীয় রিপোর্ট থেকে জানা গিয়েছে, যাত্রীদের নামানোর পরই তাদের সমস্ত রকম পরিষেবা দেওয়া হয়েছে। কুইক রেসপন্স টিম হাজির ছিল সেখানে।
জানা গিয়েছে, ঘটনার তল্লাশি চলছে। কেন গিয়ার কাজ করছিল না তা খতিয়ে দেখা হচ্ছে। অসামরিক বিমান পরিষেবা ও এয়ার কানাডার তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি।
ঘটনায় আতঙ্কে যাত্রীরা।