Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

দাবানলে ছারখার লস এঞ্জেলস, লক্ষাধিক মানুষ ঘরছাড়া! মৃত্যু ৫ জনের

২৭ হাজার একরের বেশি জমি আগুনের জেরে নষ্ট হয়ে গেছে। গোটা এলাকায় হাওয়ার দাপট বেশি থাকায় আগুনও দ্রুত ছড়িয়ে পড়ছে।

দাবানলে ছারখার লস এঞ্জেলস, লক্ষাধিক মানুষ ঘরছাড়া! মৃত্যু ৫ জনের

ফাইল চিত্র

শেষ আপডেট: 9 January 2025 11:06

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার লস এঞ্জেলসের দাবানলে ছারখার হয়েছে বিঘার পর বিঘা জমি। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে, ক্ষতিগ্রস্ত অন্তত ১ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি দেড় হাজারের বেশি বাড়ি আগুনের গ্রাসে চলে গেছে। এই অবস্থায় বহু মানুষকে ঘর ছাড়তে হয়েছে। 

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ২৭ হাজার একরের বেশি জমি আগুনের জেরে নষ্ট হয়ে গেছে। গোটা এলাকায় হাওয়ার দাপট বেশি থাকায় আগুনও দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে তা নিয়ন্ত্রণে আনতেও বেগ পেতে হচ্ছে দমকলবাহিনীকে। স্থানীয় সূত্রে খবর, আগুন নেভাতে দমকলকে এত জল ব্যবহার করতে হচ্ছে যে ওই এলাকার বেশিরভাগ নর্দমা শুকিয়ে গেছে, তাতে জল নেই। 

দাবানলের জেরে থমকে গেছে হলিউডের কাজ। বহু স্বনামধন্য শিল্পীরা ইতিমধ্যে তাঁদের লস এঞ্জেলসের বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। দমকলের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করছেন। তবে ইতিমধ্যে যা ক্ষয়ক্ষতি হয়েছে তা অনেকটাই বেশি। প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব অত্যন্ত বেড়েছে বলে খবর। 

স্থানীয়রা যারা ইতিমধ্যে কোনও রকমে প্রাণে বেঁচেছেন তাঁদের বক্তব্য, এই আগুন তাঁদের সব স্বপ্ন কেড়ে নিয়েছে। যা ছিল সবকিছু হারিয়ে ফেলেছেন তাঁরা। কীভাবে এই পরিস্থিতি সামলানো যাবে তা কেউই জানেন না। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিতে যাওয়ার আগে এই ঘটনা নিয়ে বাইডেন প্রশাসনকেই নিশানা করেছেন ডোনাল্ড ট্রাম্প। 

দমকল আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জল পাচ্ছে না বলে অভিযোগ ট্রাম্পের। তাঁর কথায়, এতদিন ধরে এই হাল হয়ে রয়েছে দেশের। বাইডেন প্রশাসনের পরিবেশনীতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 


```