শীতের ঠান্ডা হাওয়া এবং শুষ্ক পরিবেশে অনেকেরই পায়ের গোড়ালির ত্বক শুকিয়ে ফেটে যায় (Cracked heels in winter)। এতে শুধু দেখতে খারাপ লাগে তাই না, ব্যথা ও সংক্রমণের ঝুঁকিও বাড়ে।

ফাটা গোড়ালির সমাধান
শেষ আপডেট: 12 January 2026 12:52
দ্য ওয়াল ব্যুরো: শীতের ঠান্ডা হাওয়া এবং শুষ্ক পরিবেশে অনেকেরই পায়ের গোড়ালির ত্বক শুকিয়ে ফেটে যায় (Cracked heels in winter)। এতে শুধু দেখতে খারাপ লাগে তাই না, ব্যথা ও সংক্রমণের ঝুঁকিও বাড়ে। নিয়মিত যত্ন নিলে এই সমস্যা কমানো যায়। কিছু টিপস মেনে চললে পা ফাটার সমস্যা আবার যাতে না হয় তা-ও রোখা সম্ভব (Winter foot care)।
কেন ফাটে গোড়ালি?
ঘরে বসে কীভাবে যত্ন নেবেন?
লোশনের বদলে কোনও মলম ব্যবহার করুন (Cracked heel remedies)। দিনে কয়েকবার লাগান, বিশেষ করে রাতে শোওয়ার আগে। মলম লাগিয়ে সুতির মোজা পরে শুয়ে পড়ুন। পেট্রোলিয়াম জেলি, গ্লিসারিন বা স্যালিসিলিক অ্যাসিডযুক্ত মলম ভালো কাজ করে।
পা ভিজিয়ে নরম করুন
সপ্তাহে একবার হালকা গরম জলে ১০–১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন। চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিতে পারেন (Home remedies for cracked heels)। পরে পিউমিস স্টোন (Pumice Stone) দিয়ে আলতো করে মৃত ত্বক ঘষে তুলুন। ধারাল ব্লেড বা স্ক্র্যাপার ব্যবহার করবেন না, এতে সংক্রমণের ঝুঁকি থাকে।
সঠিক জুতো পরুন
পিছন খোলা জুতো, হাই হিল বা খুব টাইট জুতো পরবেন না। গোড়ালির সাপোর্ট আছে এমন আরামদায়ক জুতো ব্যবহার করুন। চাইলে ইনসোল বা হিল প্যাড ব্যবহার করতে পারেন
কখন ডাক্তার দেখাবেন?
কীভাবে ফাটা গোড়ালির সমস্যা দূর করবেন?