Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!সুস্থ সমাজ গড়াই লক্ষ্য: শহর ও মফস্বলে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণের পাশে ডিসান হাসপাতালWest Bengal Election 2026 | আবেগের বশেই ‘হুমকি’ দিই শুভেন্দু ‘অপেরা’ করলে পারত!উত্তর কলকাতার অর্ধেক বুথই ‘অতি স্পর্শকাতর’, থাকছে ১০০টি মহিলা বুথও

Health Risks: উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে দারুণ কাজ করে এই মাছ, হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায়

স্বাস্থ্যের জন্য উপকারী বলে অতিরিক্ত খেলে কিন্তু বিপদ আছে। বিশেষজ্ঞদের পরামর্শ, দৈনিক রুই মাছের একটি বড় টুকরোই একজন মানুষের জন্য যথেষ্ট। 

Health Risks: উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে দারুণ কাজ করে এই মাছ, হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমায়

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 February 2026 15:16

দ্য ওয়াল ব্যুরো: বাঙালির রান্নাঘরে রুই মাছ এমনই পরিচিত নাম, যেন প্রতিদিনের খাবারেরই অংশ। বাড়ির নিয়মিত মেনুতে এই মাছ থাকলেও এর স্বাস্থ্যগুণ (Health Benefits) সম্পর্কে অনেকেই তেমন জানেন না। বিশেষজ্ঞরা বলছেন, রুই মাছ (Rohu Fish Health Benefits) শুধু সহজপাচ্যই নয়, শরীরকে সুস্থ রাখতে এর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। কম ক্যালোরিযুক্ত হওয়ায় যাঁরা ওজন কমানোর (Weight Loss) চেষ্টা করছেন, তাঁরাও নিশ্চিন্তে নিয়মিত রুই মাছ খেতে পারেন।

আমেরিকার স্কুল অব নিউট্রিশন–এর জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, রুই মাছ উচ্চ রক্তচাপের (High Blood Pressure) ঝুঁকি কমাতে সাহায্য করে। কারও আগে থেকেই হাই ব্লাড প্রেশার থাকলে তা নিয়ন্ত্রণেও রুই বড় ভূমিকা নিতে পারে।

এই মাছের মূল শক্তি লুকিয়ে আছে এর পুষ্টিগুণে। রুইয়ে রয়েছে ভিটামিন A, D এবং E, যা চোখ, চামড়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়াম, পটাসিয়াম, আয়রন এবং বিভিন্ন খনিজ শরীরকে শক্তি জোগায়। রুই মাছে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান কোলিন- যা স্নায়ুতন্ত্রকে ঠিক রাখে, শরীরে ফ্যাট বিপাক ক্রিয়া ও পরিবহণে সাহায্য করে।

রুই কি সত্যিই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়?

হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, রুইতে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড (omega 3 benefits) রক্তের প্লেটলেটকে জমাট বাঁধতে দেয় না। ফলে রক্তনালিতে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা কমে, যা হার্ট অ্যাটাকের (Heart Attack) অন্যতম প্রধান কারণ।

এছাড়া রুই মাছের তেল শরীরের ক্ষতিকর কোলেস্টেরল- এলডিএল (LDL) ও ভিএলডিএল (VLDL) কমিয়ে দেয়। একইসঙ্গে উপকারি কোলেস্টেরল- এইচডিএল (good cholesterol HDL) বাড়ায়। ফলে হৃদয়ের আশপাশে চর্বি জমতে পারে না, হার্টও সুস্থ থাকে (reduce heart attack risk)।

তবে স্বাস্থ্যের জন্য উপকারী বলে অতিরিক্ত খেলে কিন্তু বিপদ আছে। বিশেষজ্ঞদের পরামর্শ, দৈনিক রুই মাছের একটি বড় টুকরোই একজন মানুষের জন্য যথেষ্ট। এর বেশি খাওয়ার প্রয়োজন নেই (heart disease prevention)।

সুতরাং, প্রতিদিনের খাবারের তালিকায় রুই মাছ রাখলে শুধু স্বাদই নয়, শরীরও পাবে প্রয়োজনীয় পুষ্টি, আর হার্টও থাকবে কিছুটা বেশি সুরক্ষিত।


```