দিনের প্রথম খাবারই শরীরকে সচল রাখে, সঠিক উপায়ে। তাই ব্রেকফাস্টে (breakfast) বিশেষ যত্ন নেওয়া মানেই তা কিডনি সুরক্ষার (kidney health) প্রথম ধাপ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 January 2026 12:57
দ্য ওয়াল ব্যুরো: সারাদিন আমরা কী খাচ্ছি বা কী এড়িয়ে চলছি (refular diet), তা শরীরের ওপর সামগ্রিকভাবে প্রভাব (dieting effects on health) তো ফেলেই, তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে কিডনি (breakfast mistakes that harm kidney)। এক্ষেত্রে অনেকাংশেই দায় থাকে দিনের বিশেষ এক খাবার - ব্রেকফাস্টের (breakfast)।
কিডনিই শরীরের টক্সিন ছেঁকে বের করে দেয়, রক্ত থেকে দূষিত পদার্থ ফিল্টার করে, আর শরীরে ভারসাম্য বজায় রাখে। তাই সকালের খাবারের কিছু ভুল মানে দিনের শুরুতেই কিডনির ওপর অকারণে চাপ বাড়ে (kidney health) - বলছেন ডাঃ ভি. চন্দ্রশেখরন।
ব্রেকফাস্টের চারটি সাধারণ ভুল (breakfast mistakes) কিডনি স্বাস্থ্যের জন্য বিশেষ বিপজ্জনক - এমনই সতর্কবার্তা চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ারের নেফ্রোলজিস্ট ও ট্রান্সপ্ল্যান্ট চিকিৎসকের।
তিনি জানান, সকালের খাবারে কিছু ভুলের প্রভাব দীর্ঘমেয়াদে হতে পারে ভয়াবহ।
১. ব্রেকফাস্ট স্কিপ করা (skipping breakfast)
ইন্টারমিটেন্ট ফাস্টিং বা অফিসে দেরি হয়ে যাওয়ার তাড়ায় অনেকে সকালের খাবার বাদ দেন। বিশেষ করে ১৬/৮ পদ্ধতিতে যাঁরা ফাস্টিং করেন, তাঁরা দুপুর পর্যন্ত কিছুই খান না।
ডাঃ চন্দ্রশেখরন বলছেন, “ব্রেকফাস্ট বাদ দিলে গ্লুকোজ মেটাবলিজমে বাধা তৈরি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, ফলে পরে অতিরিক্ত খাওয়ার প্রবণতা দেখা দেয়। যা সরাসরি নিয়ে যায় ওবেসিটি, ডায়াবেটিস ও হাইপারটেনশনের দিকে।”
তিনি পরামর্শ দেন - ওটস, মিলেটের মতো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ডিম, পনির বা স্প্রাউটের মতো লিন প্রোটিন এবং ফাইবার-সমৃদ্ধ ফল - এ সব নিয়ে একটি ব্যালেন্সড ব্রেকফাস্ট অপশন বেছে নেওয়া উচিত।
২. প্রক্রিয়াজাত খাবার (Processed Food) খাওয়া
ইনস্ট্যান্ট, রেডি–টু–ইট বা প্যাকেটজাত খাবার যেমন সুবিধা এনেছে গতিময় জীবনে, তেমনই তা বিপজ্জনকও। কারণ সেগুলিতে নুনের পরিমাণ এবং প্রিজারভেটিভ থাকে বেশি, যা সরাসরি কিডনিতে চাপ সৃষ্টি করে।
তাঁর কথায়, “পাউরুটি, আচার, চিজ - এ ধরনের খাবারে লুকিয়ে থাকে প্রচুর নুন। এগুলি রক্তচাপ বাড়িয়ে কিডনিকে অতিরিক্ত পরিশ্রম করায়।”
তিনি জানান, ব্রেকফাস্টে নুন যেন এক চামচের বেশি না হয়। আর টক কিছু খেতে চাইলে বাড়িতে কম নুন দিয়ে তৈরি ইডলি, পোহা, বা উপমা ভাল বিকল্প।
৩. অতিরিক্ত চিনি–সমৃদ্ধ খাবার (sugary food)
নুনের মতোই আরেকটি বড় ভুল - চিনি। ব্রেকফাস্ট সিরিয়াল, বেকারি প্রোডাক্ট, কেক–পেস্ট্রি, প্যাকেট জুস সবেতেই থাকে লুকোনো চিনি।
ডাঃ চন্দ্রশেখরন জানান, “মিষ্টি চা, প্যাকেট জুস বা বেকারি খাবার দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়ায়। ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। দীর্ঘমেয়াদে যা কিডনির জন্য ক্ষতিকর।”
তাঁর পরামর্শ - তাজা ফল, হোল গ্রেন, বা চিনি ছাড়া চা–কফি বেছে নেওয়া।
৪. প্রক্রিয়াজাত মাংস (Processed Meat)
বেকন, সসেজ, হ্যাম - এ ধরনের মাংস অনেকেরই ব্রেকফাস্ট প্লেট হিসেবে পছন্দ। কিন্তু এগুলিতে থাকে প্রচুর নুন ও ফসফেট, যা কিডনিতে অতিরিক্ত চাপ ফেলে।
বিকল্প হিসেবে তিনি পরামর্শ দিয়েছেন - সিদ্ধ ডিম, পনির, ড্রাই ফ্রুট বা বাদাম।
ভারতের জনপ্রিয় ব্রেকফাস্টেও বিপদের ফাঁদ (indian breakfast mistakes)
নেফ্রোলজিস্ট আরও বলেন, ভারতের অনেক জনপ্রিয় ব্রেকফাস্ট যেমন পরোটা–লুচি প্রতিদিন খাওয়া ঠিক নয়। অতিরিক্ত ঘি–তেল, নুন - সব মিলিয়ে এগুলি 'কিডনি–ফ্রেন্ডলি' নয় মোটেই।
ইডলি–দোসা নিয়েও তিনি বলেন, “ব্যাটারে বা মিশ্রণে নুন কমাতে হবে। তেল এড়িয়ে চলতে হবে। রেডিমেড চাটনি না খেয়ে বাড়িতে তৈরি টম্যাটো বা পুদিনার চাটনি খেতে হবে।”
কেমন হবে আদর্শ ব্রেকফাস্ট (ideal breakfast tips)?
ডাঃ চন্দ্রশেখরনের ভাষায়, “দুটি ইডলি বা হালকা তেলে বানানো একটি দোসা, সঙ্গে একটি সিদ্ধ ডিম অথবা স্প্রাউটস/পনির কিউব, ছোট বাটি ফল (পেঁপে/আপেল/কমলালেবু), বাদাম, আর চা–কফির আগে অন্তত এক থেকে দু’গ্লাস জল। এটাই আদর্শ।”
দিনের প্রথম খাবারই শরীরকে সচল রাখে, সঠিক উপায়ে। তাই ব্রেকফাস্টে বিশেষ যত্ন নেওয়া মানেই তা কিডনি সুরক্ষার প্রথম ধাপ।