Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

গন্ধরাজ রোল, গন্ধরাজ মোমো এখন অতীত, চেখে দেখুন গন্ধরাজ কাতলা

গরম আসছে। এই সময় যেকোনও রান্নায় গন্ধরাজ লেবু দিলে যেন তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই আপনাদের জন্য রইল একদম নতুন ধরনের এই রেসিপি।

গন্ধরাজ রোল, গন্ধরাজ মোমো এখন অতীত, চেখে দেখুন গন্ধরাজ কাতলা

শেষ আপডেট: 29 February 2024 15:55

দ্য ওয়াল ব্যুরো: কোভিডের পর আর কিছু হোক না হোক, বেশ কিছু নতুন ধরনের রেসিপি বাজারে এসেছে। তারমধ্যে অন্যতম গন্ধরাজ মোমো। নিমেষে মোমোপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে এই নতুন ধরনের রেসিপি। যদিও কোনও খাবারই বেশিদিন খেতে ভাল লাগে না ফলে রোজই কোনও না কোনও নতুন ধরনের খাবারের সন্ধান করে চলেছে খাদ্যপ্রেমীরা। খুঁজে পাওয়া গেছে সেইরকমই এক রেসিপি, নাম গন্ধরাজ কাতলা। 

গরম আসছে। এই সময় যেকোনও রান্নায় গন্ধরাজ লেবু দিলে যেন তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই আপনাদের জন্য রইল একদম নতুন ধরনের এই রেসিপি। উপকরণ হিসেবে চাই কাতলা মাছ, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা, গন্ধরাজ লেবু, হলুদ, নুন, চিনি, কাঁচালঙ্কা (লম্বা করে কেটে রাখা)। 

প্রথমেই কাতলা মাছের পিসগুলো ভালকরে ধুয়ে সেটা জল ঝরিয়ে রেখে দিন। এবার একটা বড় টিফিনবক্স বা ওই ধরনের কোনও পাত্র নিন। তাতে একটু তেল ব্রাশ করে নিন। তারপর ওই মাছের পিসগুলোকে টিফিনবক্সে নিয়ে তাতে পরিমাণমতো নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, একটু চিনি, অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে মাখিয়ে নিন। এবার এতে দিয়ে দিন একটা অর্ধেক গন্ধরাজ লেবুর রস। সেটা ভাল করে মাছের পিসগুলোতে মাখিয়ে নিন। 

গন্ধরাজের ফ্লেভারটা আরও একটু বাড়িয়ে তোলার জন্য গন্ধরাজ লেবুর জেস্টটা দিয়ে দিতে পারেন। এবার উপর দিয়ে একটু সর্ষের তেল আর চেরা কাঁচালঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে দিন। কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে টিফিনবক্সটা বসিয়ে দিন। এবার কড়াইটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে অন্তত ২০ মিনিট ভাপিয়ে নিন। তারপর ঢাকনা খুলে উপর থেকে একটু ধনেপাতা কুঁচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন গন্ধরাজ কাতলা। 

Gondhoraj Mach- Fish with Kaffir Lime - Petpujo and Adda by Simon

গরম গরম ভাতের সঙ্গে এই গন্ধরাজ কাতলা খেতে লাগে অপূর্ব।


```