
শেষ আপডেট: 26 August 2021 09:33
এক কাপ চায়ের সঙ্গে যদি কিছু ভাজাভুজি পাওয়া যায় তবে নিমেষে একাকীত্ব উধাও। এই কথা ভেবেই ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট কলকাতা হোটেল ভার্টেক্সে চলছে এখন 'চায়ে পে আড্ডা' ফুড ফেস্টিভ্যাল।
এই ফেস্টে মিলবে বাদামি সমোসা, অ্যাসরটেড ভেজ পকোড়া, অনিয়ন ভাজা, খাস্তা কচুরি, মটর কি পটলি ইত্যাদি ক্লাসিক ইন্ডিয়ান স্নাক্স।
শুধু কি তাই? এখানে পাশ্চাত্যের স্নাক্সের মধ্যে রয়েছে চিলি কর্ন নাজেটস, মাশরুম ওয়ানটনস ইত্যাদি। মেন্যু কিউরেটর হলেন হোটেলের এক্সিকিউটিভ শেফ অরবিন্দ শেঠ। ভিন্ন স্বাদের স্ন্যাকসের সঙ্গে এখানে মিলবে রকমারি স্বাদের চা। আর বাঙালির কছে চা আর আড্ডা তো সমার্থক শব্দ।
চায়ের সঙ্গে আড্ডার একটা অদ্ভুত যোগসূত্র আছে। এক কাপ চায়ে চুমুক দিতেই নিমেষে শরীরের ক্লান্তি দূর করে দেয়, এটাই চা-এর মাহাত্ম্য। আর চা ছাড়া বাঙ্গালির আড্ডা তো ভাবাই যায় না। এখানে পাওয়া যাবে রকমারি স্বাদের চায়ের প্রচুর ভ্যারাইটি। কেশরিয়া চায়ে, বোম্বে কাটিং চায়ে, অসম টি ইত্যাদি। ফেয়ারফিল্ড বাই ম্যারিয়ট কলকাতা হোটেলের এক্সিকিউটিভ শেফ অরবিন্দ শেঠ জানালেন, 'এই বর্ষাকে আরও উপভোগ্য করে তুলতে এই ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে। চা আর স্ন্যাকসের এই যুগলবন্দি যেন অব্যর্থ।' এই চা উৎসব চলবে ৩১ আগস্ট পর্যন্ত। সময় দুপুর ৩ টে-সন্ধ্যে ৭টা পর্যন্ত। খরচও সাধারণের এক্তিয়ারের মধ্যে। বেশ পকেট ফ্রেন্ডলি। কমপক্ষে ৩৯৯টাকা + কর(১জন)। চা-প্রেমী বাঙালির কছে এর থেকে সুখবর আর কী হতে পারে! তবে আর দেরি কেন? বর্ষাকে তারিয়ে উপভোগ করতে আজই চলে আসুন চায়ের আড্ডায়। দেখবেন নিমেষেই মন করবে উড়ু উড়ু।