
শেষ আপডেট: 11 November 2023 19:21
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় কবে শুরু হয়েছিল মূর্তি স্থাপন করে কালীপুজো? কালীমূর্তি, সাধকদের কালীসাধনা আর বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নানা মন্দিরের অজস্র কাহিনি নিয়ে আসছেন অদিতি মুন্সী জি বাংলা সিনেমায়। কোথায় দেবীমূর্তি নাচের ভঙ্গিমায় থাকেন, কোথায় দেবীকে ক্ষ্যাপাকালী বলে, এসব কাহিনিই শোনাবেন অদিতি মুন্সী এই আলোর উৎসবের মরসুমে। ১১ থেকে ১৬ নভেম্বর, ঠিক সকাল ৮টায় জি বাংলা সিনেমার পর্দায় কালীপুজো উপলক্ষে 'সকালের সুরে' বিশেষ পর্ব দেখা যাবে।
ইতিমধ্যেই জি বাংলা সিনেমার শো, 'সকালের সুরে', গল্পের জাদুতে আর গানের সুরে সুরে জিতে নিয়েছে বহু মানুষের মন। সাড়া ফেলেছে শহরের গলি থেকে গ্রামের আলপথে। পুরাণের বহু জানা-অজানা কাহিনি, রামায়ণ-মহাভারতের কাহিনি এবং বিভিন্ন আধ্যাত্মিক গল্পের সঙ্গে বাঙালির চিরন্তন প্রিয় গান দিয়ে সাজানো এই অন্যরকম অনুষ্ঠানটির সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন সকলের অতি প্রিয় অদিতি মুন্সী। কয়েকদিন আগেই ১০০তম এপিসোডের মাইলস্টোন পার করেছে এই জনপ্রিয় অনুষ্ঠানটি।
তাই এবার বিশেষভাবে উদযাপন করা হচ্ছে কালীপুজো। সাধক কমলাকান্তের কালী থেকে কলকাতার ঐতিহ্যবাহী মন্দির, বাঁকুড়া, বীরভূম থেকে আসানসোলের নানা মন্দিরের অলৌকিক মহিমার কথা তুলে ধরবেন অদিতি তার অনবদ্য উপস্থাপনার মাধ্যমে। কালীপুজো উপলক্ষে ৬টি বিশেষ পর্ব দেখা যাবে ১১ থেকে ১৬ নভেম্বর, ঠিক সকাল ৮টা থেকে, শুধুমাত্র জি বাংলা সিনেমার পর্দায়।