Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

বন্ধ হচ্ছে স্কাইপ! মাইক্রোসফট আনছে নতুন পরিষেবা

অরকুট বা আমাদের পরিচিত পুরনো অ্যাপগুলির মতো এবার বিদায় নিতে চলেছে স্কাইপও। মাইক্রোসফটের (Microsoft) এই অ্যাপ আগামী ৫ মে, ২০২৫ থেকে আর ব্যবহার করা যাবে না।

বন্ধ হচ্ছে স্কাইপ! মাইক্রোসফট আনছে নতুন পরিষেবা

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 1 March 2025 14:57

দ্য ওয়াল ব্যুরো: যখন হোয়াটসঅ্যাপে ভিডিও চ্যাট করা যেত না অনেকের সঙ্গে, জুম বা গুগল মিটে বাজার ছেয়ে যায়নি, তখন স্কাইপই (Skype) ছিল ভরসা। ইন্টারভিউয়ের টেনশন থেকে বন্ধুকে ভিডিও-তে দেখার উত্তেজনা, কত কী জড়িয়ে ওই নীল-সাদা লোগোর সঙ্গে। অরকুট বা আমাদের পরিচিত পুরনো অ্যাপগুলির মতো এবার বিদায় নিতে চলেছে স্কাইপও। মাইক্রোসফটের (Microsoft) এই অ্যাপ আগামী ৫ মে, ২০২৫ থেকে আর ব্যবহার করা যাবে না। তবে, এর বদলে নতুন অ্যাপ আসছে। 

মাইক্রোসফটের তরফে ঘোষণা করা হয়েছে, স্কাইপের বদলে মাইক্রোসফট টিমস (Teams) নামের একটি পরিষেবা আনা হচ্ছে। এতে আরও উন্নত কমিউনিকেশনের সুবিধা পাওয়া যাবে। স্কাইপের ডেটা নিয়ে যারা চিন্তায়, তাদের আশ্বস্ত করা হয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, একই স্কাইপ অ্যাকাউন্ট ব্যবহার করেই ব্যবহারকারীরা বিনামূল্যে মাইক্রোসফট টিমসে লগ ইন করতে পারবেন। একবার লগ ইন করলেই আগের সমস্ত চ্যাট এবং কন্ট্যাক্ট স্থানান্তরিত হবে টিমস-এ। ফলে ব্যবহারকারীরা তাদের কথোপকথন আগের মতোই চালিয়ে যেতে পারবেন।

একটি ব্লগ পোস্টে মাইক্রোসফট জানিয়েছে, 'আমাদের গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য এবং যোগাযোগের অভিজ্ঞতা সহজতর করতে স্কাইপকে বিদায় জানাচ্ছি। এর পরিবর্তে, মাইক্রোসফট টিমস বিনামূল্যে ব্যবহার করতে পারেন।

এছাড়াও, স্কাইপ ব্যবহারকারীরা এর ডাটা এক্সপোর্টও করতে পারবেন। যদি কেউ টিমসে না যেতে চান, তবে স্কাইপ থেকে সমস্ত চ্যাট, কন্টাক্ট এবং কল হিস্টরি ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।

স্কাইপের পেইড পরিষেবা কী হবে?

নতুন ব্যবহারকারীদের জন্য স্কাইপ ক্রেডিট ও কলিং সাবস্ক্রিপশন বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট। তবে, যাঁদের সাবস্ক্রিপশন রয়েছে, তাঁরা পরবর্তী রিনিউয়াল পর্যন্ত এই সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া, স্কাইপ ডায়াল প্যাড এখনও ওয়েব পোর্টাল বা টিমসের মধ্যে সীমিত আকারে চালু থাকবে।

কেন স্কাইপ বন্ধ করছে মাইক্রোসফট?

টেক বিশেষজ্ঞদের মতে, মাইক্রোসফট বেশ কয়েক বছর ধরেই টিমস-কে স্কাইপের বিকল্প হিসেবে গড়ে তুলতে চাইছিল। কর্পোরেট এবং ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থাকে একত্রিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। টিমস ইতিমধ্যেই ভিডিও কল, মেসেজিং, ফাইল শেয়ারিং, ক্যালেন্ডার ম্যানেজমেন্টের মতো বাড়তি সুবিধা দিচ্ছে, যা স্কাইপের তুলনায় বেশি কার্যকর বলে মনে করা হচ্ছে।


```