ইউজাররা জানাচ্ছেন, মোবাইল অ্যাপে ফেসবুক ঠিকঠাক কাজ করলেও ওয়েব ভার্সন খুলছে না বা লোড হতে সময় নিচ্ছে অস্বাভাবিকভাবে। ফলে কাজের কারণে ব্রাউজারে ফেসবুক ব্যবহার করেন যাঁরা, তাঁদের অসুবিধা চরমে পৌঁছেছে।

ফেসবুক বিভ্রাট ()
শেষ আপডেট: 31 March 2026 13:28
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকাল থেকেই ফেসবুকে (Facebook) দেখা গেল এক অদ্ভুত সমস্যা। ব্রাউজারে (Facebook) ব্যবহার করা যাচ্ছে না মেটার এই অ্যাপ। লগইন (Facebook Login) করলেও পেজ খুলছে না, কখনও দেখাচ্ছে কানেকশন এরর, কখনও আবার পেজ সাদা হয়ে আটকে যাচ্ছে।শুধু ভারত নয়, বিশ্বের একাধিক দেশেই একই সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে ডাউনডিটেক্টর। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ, বিভ্রান্তি ও জল্পনা বাড়ছে।
ইউজাররা জানাচ্ছেন, মোবাইল অ্যাপে ফেসবুক (Facebook Mobile App) ঠিকঠাক কাজ করলেও ওয়েব ভার্সন খুলছে না বা লোড হতে সময় নিচ্ছে অস্বাভাবিকভাবে। ফলে কাজের কারণে ব্রাউজারে ফেসবুক ব্যবহার করেন যাঁরা, তাঁদের অসুবিধা চরমে পৌঁছেছে। অভিযোগ, ওয়েব ভার্সন তো বটেই, অনেকের ক্ষেত্রে অ্যাপেও নিউজফিড লোড হচ্ছে না বা হোমপেজ খুলছে না। অনেকে আবার লগ আউট হয়ে গিয়েছেন এবং পুনরায় লগ ইন করতে পারছেন না। তবে সবচেয়ে বড় প্রশ্ন—সমস্যার কারণ কী?
প্রাথমিকভাবে এটি সার্ভার-সাইড সমস্যা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বজুড়ে একাধিক জায়গা থেকে একই অভিযোগ আসায় অনুমান করা হচ্ছে— ফেসবুকের কোনও অংশিক আউটেজ বা টেকনিক্যাল গ্লিচের জেরে এই বিভ্রাট।
এখনও পর্যন্ত মেটা কর্তৃপক্ষ কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। সার্ভারের সমস্যা, সিকিয়োরিটি আপডেট নাকি টেকনিক্যাল গ্লিচ—কিছুই নিশ্চিত নয়।
দিনের পর দিন সোশ্যাল মিডিয়া মানুষের যোগাযোগ, ব্যবসা, প্রচার ও সংবাদ গ্রহণের বড় মাধ্যম হয়ে উঠেছে। ফলে কয়েক ঘণ্টার জন্যও ফেসবুক ডাউন হয়ে যাওয়া ব্যবহারকারীদের অসুবিধায় ফেলেছে। অনেক ব্যবসায়িক পেজ, বিজ্ঞাপন প্রচার ও কনটেন্ট আপলোড আটকে রয়েছে। মেটা কখন সমস্যার সমাধান করবে এবং ফেসবুক স্বাভাবিকভাবে চালু হবে—তা এখনই বলা যাচ্ছে না। ব্যবহারকারীরা আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।