Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

এক বছরে জেতেনি একটাও ম্যাচ, সুনীলের অবসরই টিম ইন্ডিয়ার পতনের কারণ?

অনেকেই দাবি করতে শুরু করেছেন, সুনীল ছেত্রীর অবসরের পরই টিম ইন্ডিয়ার কপালে দুর্যোগ নেমে এসেছে।

এক বছরে জেতেনি একটাও ম্যাচ, সুনীলের অবসরই টিম ইন্ডিয়ার পতনের কারণ?

ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী

শেষ আপডেট: 19 November 2024 15:10

দ্য ওয়াল ব্যুরো: সোমবার মালয়েশিয়ার বিরুদ্ধে আয়োজিত প্রীতি ম্যাচে ভারতীয় ফুটবল দল ১-১ গোলে ড্র করে। পাওলো জোশুর গোলে মালয়েশিয়া এগিয়ে গেলেও, রাহুল ভেকে টিম ইন্ডিয়ার হয়ে সমতা ফেরালেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে ভারতীয় ফুটবল দল মোট ১১ ম্য়াচ খেলেছে। কিন্তু, একটাও তারা জিততে পারেনি। ২০১৪ সালের পর এমন করুণ পরিস্থিতির শিকার ফের হতে হল ভারতীয় ফুটবল দলকে। তবে লজ্জা বাড়িয়েছে মালয়েশিয়ার বিরুদ্ধে এই ড্র। কারণ, ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেকটাই তুলনামূলক নীচে থাকা মালয়েশিয়াকে তারা হারাতে পারল না।

এই পরিস্থিতিতে অনেকেই দাবি করতে শুরু করেছেন, সুনীল ছেত্রীর অবসরের পরই টিম ইন্ডিয়ার কপালে দুর্যোগ নেমে এসেছে। চলতি বছরের শুরুর দিকেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন সুনীল। শেষ ম্য়াচটা কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হয়েছিল। কেরিয়ারের শেষ ম্য়াচে সুনীল কুয়েতের বিরুদ্ধে খেলতে নামেন। যদিও এই ম্য়াচেও গোলশূন্য ড্র করেছিল টিম ইন্ডিয়া।

প্রসঙ্গত, ভারতীয় ফুটবল দলের হয়ে সুনীল ছেত্রী ১৫০ ম্য়াচ খেলেছেন। করেছেন ৯৪ গোল। ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পর আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল তাঁর দখলেই রয়েছে। 

২০০০ সালে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে যোগ দিয়েছিলেন সুনীল। এরপর থেকে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপে তাঁর অ্যাসিস্টেই সাহাল আবদুল সামাদ গোল করে কুয়েতের বিরুদ্ধে সমতা ফিরিয়েছিলেন। শেষপর্যন্ত ভারত পেনাল্টি শুটআউটে ৫-৪ ম্যাচটা হেরে যায়। 

অন্যদিকে, মালয়েশিয়ার বিরুদ্ধে ড্র করার পরও ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স নিয়ে একেবারে খুশি হতে পারেননি হেড কোচ মানোলো মার্কোয়েজ। তিনি স্বীকার করে নিয়েছেন, এই দলটায় গোল করার দক্ষতা আরও উন্নত করতে হবে। এই পরিস্থিতিতে বলা যেতেই পারে, সুনীলের অনুপস্থিতি টিম ইন্ডিয়ার ভোগান্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে।


```