Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

অগ্নিপরীক্ষা মোহনবাগানের, কোথায়-কীভাবে দেখবেন মেরিনার্সদের লড়াই?

এই ম্যাচ খেলতে নামার আগে মোহনবাগান তাদের মিশ্র সাফল্যের ঝুলি নিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাসী থাকবে।

অগ্নিপরীক্ষা মোহনবাগানের, কোথায়-কীভাবে দেখবেন মেরিনার্সদের লড়াই?

রাভশান ক্লাবের বিরুদ্ধে খেলতে প্রস্তুত মোহনবাগান

শেষ আপডেট: 18 September 2024 16:46

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান সুপার জায়ান্টের সামনে আপাতত অগ্নিপরীক্ষা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু প্রতিযোগিতার গ্রুপ এ-র প্রথম ম্যাচে তারা খেলতে নামছে। প্রতিপক্ষের নাম এফসি রাভশান ক্লাব। তাজাকস্তানের এই ফুটবল ক্লাবটি ধারে-ভারে মেরিনার্সদের থেকে অনেকটাই এগিয়ে, তা বলার অপেক্ষা রাখে না। বুধবার (১৮ সেপ্টেম্বর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের আয়োজন করা হবে।

ইন্ডিয়ান সুপার লিগে শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এসিএল টু টুর্নামেন্টের যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। বুধবারের এই ম্য়াচে জয়লাভ করে তারা এই টুর্নামেন্টে ইতিবাচকভাবে যাত্রা শুরু করতে চাইবে।

১৩৫ বছরের পুরনো মোহনবাগান ক্লাবের ঐতিহ্য সম্পর্কে আলাদা করে আর কিছু বলার দরকার নেই। তবে এফসি রাভশান ক্লাবের বিরুদ্ধে তারা এই প্রথমবার খেলতে নামছে।

এই একই গ্রুপে খেলতে নামছে ইরানের ফুটবল দল ট্রাক্টর এবং কাতারের আল ওয়াকরা এফসি। গ্রুপ পর্যায়ের প্রতিটা ম্যাচই হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে আয়োজন করা হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটো দল নক আউট পর্যায়ে নাম লেখাতে পারবে।

এই ম্যাচ খেলতে নামার আগে মোহনবাগান তাদের মিশ্র সাফল্যের ঝুলি নিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাসী থাকবে। কারণ সম্প্রতি ডুরান্ড কাপের ফাইনালে খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। যদিও পেনাল্টি শ্যুটআউটে তারা নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে হেরে যায়।

কখন এবং কোথায় মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশান ক্লাবের ম্যাচ আয়োজন করা হবে?

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-য়ে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশান ক্লাবের ম্যাচটি ১৮ সেপ্টেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।

ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা সাড়ে সাতটা এই ম্যাচটি শুরু হবে।

বাড়িতে বসে কীভাবে দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশান ক্লাবের ম্যাচ?

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-য়ে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি রাভশান ক্লাবের ম্যাচটি ফ্যানকোডে সরাসরি সম্প্রচার করা হবে।

যদিও ভারতে এএফসি প্রতিযোগিতার আনুষ্ঠানিক সম্প্রচার স্পোর্টস ১৮ নেটওয়ার্কের হাতে রয়েছে। কিন্তু, বুধবারের ম্যাচটি এই নেটওয়ার্কে দেখা যাবে না।


```