Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ডার্বির ঢাকে কাঠি, প্রকাশ্যে প্রথম একাদশ! দেখে নিন কারা কারা রয়েছেন?

লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।

ডার্বির ঢাকে কাঠি, প্রকাশ্যে প্রথম একাদশ! দেখে নিন কারা কারা রয়েছেন?

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল

শেষ আপডেট: 11 January 2025 19:08

দ্য ওয়াল ব্য়ুরো : কলকাতা ডার্বির ঢাকে ইতিমধ্য়ে কাঠি পড়ে গেল। শনিবার (১১ জানুয়ারি) গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মুখোমুখি খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। খাতায়-কলমে মোহনবাগান এই ম্য়াচে হয়ত অনেকটাই এগিয়ে রয়েছে। কিন্তু, আবেগের বিচারে পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও। ইতিমধ্যে দুই দলের প্রথম একাদশ ঘোষণা করা হয়ে গিয়েছে। আসুন দেখে নেওয়া যাক, কোন কোন ফুটবলারের নাম রয়েছে সেই তালিকায়?

মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশ :

  • বিশাল কাইথ (গোলকিপার), টম অলড্রেড, শুভাশিস বসু, রডরিগস, আশিস রাই, আব্দুল সাহাল, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস, আপুইয়া, মনবীর সিং এবং জেমি ম্যাকলারেন।

ইস্টবেঙ্গল এফসি-র প্রথম একাদশ :

  • প্রভসুখন গিল, হেক্টর ইউস্তে, নুঙগা, হিজাজি মাহের, নিশু কুমার, সৌভিক চক্রবর্তী, পিভি বিষ্ণু, জিকসন সিং, ক্লেইটন সিলভা, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, ডেভিড।

কোথায়-কীভাবে দেখবেন ডার্বি ম্য়াচ?

ভারতে ইন্ডিয়ান সুপার লিগের অফিশিয়াল ব্রডকাস্টার হল স্পোর্টস ১৮। সুতরাং স্পোর্টস ১৮-র প্রত্যেকটা চ্যানেলেই আপনি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্য়াচের মজা উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে কলকাতা ডার্বি ম্য়াচের লাইভ স্ট্রিমিংও আপনি দেখতে পারেন। যাঁদের কাছে জিও সিম কার্ড রয়েছে, তাঁরা ফ্রি'তেই জিও সিনেমা অ্যাপ উপভোগ করতে পারেন। এরজন্য আপনাকে আলাদা করে কোনও টাকা দিতে হবে না।

একনজরে পয়েন্ট টেবিল

লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত তারা ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের অবস্থা বেশ কঠিন। তারা ১৪ ম্যাচে মাত্র ১৪ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। গত ম্য়াচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তারা ৩-২ গোলে পরাস্ত হয়েছে। এবার ডার্বির মহারণে কোন দলের মুখে শেষ হাসি দেখতে পাওয়া যায়, তারই অপেক্ষা করছে দুই দলের সমর্থকরা।


```