Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

কুয়াদ্রাতের পদত্যাগে বেড়েছে চাপ, মহমেডান ম্যাচই অ্যাসিড টেস্ট মলিনার?

আগামী ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট।

কুয়াদ্রাতের পদত্যাগে বেড়েছে চাপ, মহমেডান ম্যাচই অ্যাসিড টেস্ট মলিনার?

হোসে মলিনা এবং কার্লেস কুয়াদ্রাত

শেষ আপডেট: 3 October 2024 14:27

দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, কোনও দলই খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারছে না। দুটো দলই তিনটে করে ম্যাচ খেলে ফেলেছে। এরমধ্যে মোহনবাগান একটা ম্য়াচ জিতলেও, বাকি দুটোর মধ্য়ে একটায় হেরে গিয়েছে। অন্যদিকে, ইস্টবেঙ্গল তিনটে ম্য়াচের মধ্যে তিনটেতেই হেরে গিয়েছে।

এই পরিস্থিতিতে ইতিমধ্যে ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত পদত্যাগ করেছেন। সেইসঙ্গে দলের এই খারাপ পারফরম্যান্সের দায়ও নিজের মাথায় তুলেছেন তিনি। কুয়াদ্রাতের এই পদত্যাগের পর চাপ বেড়েছে সবুজ-মেরুন কোচ মলিনার উপরেও। 

গত মরশুমে আন্তোনিও লোপেজ হাবাসের কোচিংয়ে মোহনবাগান সুপার জায়ান্ট রানার্স আপের খেতাব জয় করেছিল। কিন্তু, কেন তাঁকে সপাট বিদায় জানাল বাগান ম্যানেজমেন্ট, সেই উত্তর আজও অজানা। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে হোসে মলিনাকে। মলিনার কোচিংয়ে সবথেকে বড় দুর্বলতা হল দলের ডিফেন্স।

ডুরান্ড ফাইনালে মোহনবাগান ২ গোলে এগিয়ে থেকেও দুর্বল ডিফেন্সের কারণে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হেরে গিয়েছিল। এরপর ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ফের জোড়া গোলে এগিয়ে থেকে ম্যাচ ড্র করতে হয়। দ্বিতীয় ম্য়াচে নর্থ-ইস্টের বিরুদ্ধে জয়লাভ করলেও মেরিনার্সদের ডিফেন্স সেই প্রশ্নের মুখেই পড়েছিল। এরপর তৃতীয় ম্য়াচে বেঙ্গালুরুর বিরুদ্ধে তো যাবতীয় হিসেব-নিকেশের উর্ধ্বে উঠে গিয়েছিল মোহনবাগান। ৩-০ গোলে তাদের এই ম্যাচটা হারতে হয়। তার থেকেও বড় কথা, ম্য়াচের ২০ মিনিটের মধ্যেই জোড়া গোল হজম করতে হয়েছিল মেরিনার্সদের।

মলিনা নিজেও জানেন দলের এই ডিফেন্স দুর্বলতার কথা। কিন্তু, কেন আচমকা দুর্বল হয়ে পড়ল বাগানের রক্ষণভাগ। হেক্টর ইউস্তে, ব্রেন্ডন হ্যামিল এবং আনোয়ার আলির অভাব এখনও পর্যন্ত সবুজ-মেরুন ব্রিগেড পূরণ করতে পারেনি। এই পরিস্থিতিতে বাগানের স্প্যানিশ কোচের কাছে আগামী ম্যাচ যে অগ্নিপরীক্ষা হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। কুয়াদ্রাতের পদত্যাগের পর ইতিমধ্যে বাগান সমর্থকরা 'গো ব্যাক মলিনা' স্লোগান তুলতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে মহমেডানের বিরুদ্ধে জিততে না পারলে সমর্থকদের ক্ষোভের পারদ আরও চড়তে থাকবে।


```