Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

কড়া নিরাপত্তা, ক্যামেরার ঝলকানির মধ্যমণি মেসি, চার হাত দূরে সুয়ারেজ ততটাই সাদামাটা

কয়েক মিটার দূরেই একেবারে অন্য ছবি (Kolkata Messi News)। মেসির দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজকে দেখা গেল একেবারে স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে যেতে।

কড়া নিরাপত্তা, ক্যামেরার ঝলকানির মধ্যমণি মেসি, চার হাত দূরে সুয়ারেজ ততটাই সাদামাটা

ছবি সংগৃহীত

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 13 December 2025 11:09

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata Messi) পা রাখতেই কার্যত রাষ্ট্রপ্রধানের মতো নিরাপত্তাবলয়ে ঘিরে ফেলা হল লিওনেল মেসিকে (Leo Messi)। নেতাজি সুভাষচন্দ্র (Kolkata Airport) বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই আর্জেন্টাইন মহাতারকাকে ঘিরে ফেলেন পুলিশ ও আধাসেনার সদস্যরা। একাধিক স্তরের নিরাপত্তার মধ্যে দিয়ে টার্মিনাল ছাড়েন মেসি। ক্যামেরার ফ্ল্যাশ, ভক্তদের উন্মাদনা (Messi Fans) আর কড়া নজরদারিতে যেন মুহূর্তেই উৎসবের আবহ।

কিন্তু কয়েক মিটার দূরেই একেবারে অন্য ছবি (Kolkata Messi News)। মেসির দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজকে (Luis Suarez) দেখা গেল একেবারে স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে যেতে। পকেটে হাত, মুখে স্বস্তির হাসি— না বাড়তি নিরাপত্তা, না কোনও কড়াকড়ি। সেই দৃশ্যই দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। একই ভাবে তুলনামূলক স্বচ্ছন্দেই বিমানবন্দর পার হতে দেখা যায় ইন্টার মায়ামির আর এক তারকা রদ্রিগো ডি পলকেও (De Paul)।

ডিসেম্বর ১৩ থেকে ১৫, এই তিন দিনের ভারত সফরে এসেছেন মেসি। ‘গোট ট্যুর’-এর (Goat Tour Messi) প্রথম গন্তব্য কলকাতা। সদ্য ইন্টার মায়ামিকে প্রথম এমএলএস খেতাব জিতিয়ে এসেছেন তিনি। কেরিয়ারের ৪৮তম ট্রফি যোগ হয়েছে ঝুলিতে। সফরের আয়োজক শতদ্রু দত্ত। মেসির সঙ্গে শহরে এসেছেন তাঁর প্রাক্তন বার্সেলোনা সতীর্থ সুয়ারেজ এবং বিশ্বকাপজয়ী ডি পলও।

সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সল্টলেক স্টেডিয়ামে পৌঁছনোর কথা মেসির। ইতিমধ্যেই তিনি হোটেল থেকে স্টেডিয়ামের (Salt Lake Stadium) উদ্দেশে রওনা দিয়েছেন। তার আগে, লেকটাউনের শ্রীভূমিতে ওয়াচ টাওয়ারের কাছে বসানো ৭০ ফুটের একটি মূর্তির ভার্চুয়াল উদ্বোধনও হয়ে গিয়েছে। এরপরই তিনি রওনা দেবেন হায়দরাবাদের উদ্দেশে।

ফুটবলের বাইরেও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করার পাশাপাশি শাহরুখ খানের সঙ্গেও সাক্ষাৎ হবে মেসির। বলিউড তারকা ইতিমধ্যেই শহরে রয়েছেন তাঁর ছেলেদের নিয়ে।

কলকাতায় মেসির আসা মানেই নস্টালজিয়া। শেষ বার ২০১১ সালে এই শহরেই খেলেছিলেন তিনি। ভেনেজুয়েলার বিরুদ্ধে আন্তর্জাতিক বন্ধুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনার জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। এক দশকের বেশি সময় পর ফের শহরে ফিরে সেই পুরনো স্মৃতির রোমাঞ্চ ফিরিয়ে আনলেন মেসি। আর বিমানবন্দরের সেই ছোট্ট মুহূর্তই যেন মনে করিয়ে দিল— আজও জনপ্রিয়তার নিরিখে তিনি একাই অনন্য।


```