Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

মহারণের অপেক্ষায় কলকাতা ডার্বি, দেখুন সরাসরি সম্প্রচার

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল দ্বৈরথের শতাব্দী প্রাচীন ইতিহাস রয়েছে

মহারণের অপেক্ষায় কলকাতা ডার্বি, দেখুন সরাসরি সম্প্রচার

কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে কলকাতা ডার্বি

শেষ আপডেট: 2 September 2024 16:00

মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। সোমবার (২ সেপ্টেম্বর) লখনউয়ের কেডি সিং বাবু স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। প্রদশর্নী ম্যাচ হলেও ইতিমধ্যেই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে।

ভারতীয় সময় অনুসারে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে। লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি এই ম্যাচের সরাসরি সম্প্রচারও করা হবে।

উত্তর প্রদেশে ফুটবল খেলার জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন লখনউয়ে এই হাইভোল্টেজ ম্যাচের আয়োজন করেছে। 

চলতি বছরের শুরুতে ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড জয় করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। দেশের বিভিন্ন প্রান্তে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল একে অপরের বিরুদ্ধে খেলতে নামলেও, এই প্রথমবার নবাবের শহর লখনউয়ে কলকাতা ডার্বি ম্যাচ আয়োজন করা হচ্ছে।

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল দ্বৈরথের শতাব্দী প্রাচীন ইতিহাস রয়েছে। ৩৯৫টি ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল ১৪০টি ম্যাচে জয়লাভ করেছে। অন্যদিকে, মোহনবাগান জিতেছে ১২৯টি ম্যাচ। বাকি ১২৬টি ম্যাচ ড্র হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, গত অগাস্ট মাসে ডুরান্ড কাপের গ্রুপ পর্যায়ে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলতে নামার কথা ছিল। কিন্তু, কলকাতায় রাজনৈতিক অশান্তির কারণে শেষপর্যন্ত এই ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি।

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল প্রদর্শনী ম্যাচের লাইভ স্ট্রিমিং ইন্ডিয়ান ফুটবল ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে। পাশাপাশি ভারত থেকে এই ম্যাচের সরাসরি সম্প্রচার ডিডি স্পোর্টস টেলিভিশন চ্যানেলে দেখতে পাওয়া যাবে।


```