দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চাওম্যানের বিভিন্ন শহরের সব আউটলেটে মিলবে এই বিশেষ মেনু। চেখে দেখতে পারেন নানা দেশের জনপ্রিয় ও কিছু কম পরিচিত পদ।

চাওম্যান শুরু করল ‘গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যালে’র দ্বিতীয় সংস্করণ
শেষ আপডেট: 9 April 2026 18:14
দ্য ওয়াল ব্যুরো: শহরে ফিরল এশিয়ার হরেকরকম স্বাদ। জনপ্রিয় রেস্তরাঁ চেন চাওম্যান (Chowman) শুরু করল ‘গ্রেট এশিয়ান ফুড ফেস্টিভ্যালে’র দ্বিতীয় সংস্করণ (The Great Asian Food Festival)। ৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই বিশেষ আয়োজন চলবে মাসভর, যেখানে এক ছাদের তলায় মিলবে জাপান, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও চিনের বিভিন্ন প্রদেশের খাবারদাবার।
দুপুর ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশের বিভিন্ন শহরের সব আউটলেটে মিলবে এই বিশেষ মেনু। চেখে দেখতে পারেন নানা দেশের জনপ্রিয় ও কিছু কম পরিচিত পদ।
জাপানি বিভাগে থাকছে মাশরুম-সহ পর্ক, সি-ফুড টেম্পুরা, চিকেন কারাগে, ইয়াকি নুডলস ও টেরিয়াকি। ভিয়েতনামের মেনুতে রয়েছে রোল, আদা দিয়ে রান্না করা মুরগি এবং বাও। মালয়েশিয়ার ঝাল-মশলাদার স্যুপ, লেমনগ্রাস দিয়ে মুরগি এবং ভাজা নুডলসের মতো পদও জায়গা পেয়েছে তালিকায়। কোরিয়ার জনপ্রিয় নুডলস, ভাতের মিশ্রণ ও সস-ভিত্তিক পদ থাকছে আলাদা আকর্ষণ হিসেবে।
থাই খাবারের মধ্যে রয়েছে লেমনগ্রাস-ঘেঁষা পদ, বেসিল পাতার স্বাদে রান্না এবং চিলি রাইস। চিনের বিভিন্ন প্রদেশের বিশেষ পদ হিসেবে থাকছে চিলি ল্যাম্ব, রেড চিলি ফিশ, রসুন-লঙ্কায় চিংড়ি এবং বিশেষ ভাজা পদ।
চাওম্যানের কর্ণধার দেবাদিত্য চৌধুরীর কথায়, গত বছরের বিপুল সাফল্যের পর আরও বড় পরিসরে এই আয়োজন ফিরিয়ে আনা হয়েছে এবার। শুধু খাবার নয়, এ আসলে এক সাংস্কৃতিক সফর—যেখানে প্রতিটি পদে ধরা থাকবে সংশ্লিষ্ট দেশের ঐতিহ্য ও স্বাদ।
আর শহরে এই আয়োজনের লক্ষ্য একটাই—খাদ্যরসিকদের কাছে এশিয়ার বৈচিত্র্যময় রান্নাকে আরও ভালভাবে তুলে ধরা।
খাবারের মাধ্যমে এক মহাদেশের স্বাদ একসঙ্গে উপভোগ করার এই সুযোগ যে শহরের খাদ্যপ্রেমীদের কাছে বড় আকর্ষণ হয়ে উঠবে, তা বলাই যায়।