Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

পেটপুজোর সঙ্গে শপিং, খুশির মেজাজ ফোর কয়েন্স ক্যাফেতে

চৈতালি দত্ত সারা বছর ধরেই শহর জুড়ে চলে রকমারি প্রদর্শনী (Exhibition)। এবারে ভিন্ন স্বাদের প্রদর্শনী হতে চলেছে কন্টিনেন্টাল রেস্তোরাঁ 'ফোর কয়েন্স ক্যাফে'তে (Four Coins Cafe)। আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হবে এই প্রদর্শনী। দু'দিন ব্যাপী এই

পেটপুজোর সঙ্গে শপিং, খুশির মেজাজ ফোর কয়েন্স ক্যাফেতে

শেষ আপডেট: 23 February 2023 17:54

চৈতালি দত্ত

সারা বছর ধরেই শহর জুড়ে চলে রকমারি প্রদর্শনী (Exhibition)। এবারে ভিন্ন স্বাদের প্রদর্শনী হতে চলেছে কন্টিনেন্টাল রেস্তোরাঁ 'ফোর কয়েন্স ক্যাফে'তে (Four Coins Cafe)। আগামী ২৫ ফেব্রুয়ারি শুরু হবে এই প্রদর্শনী। দু'দিন ব্যাপী এই প্রদর্শনীতে ফোর কয়েন্স ক্যাফেতে 'রিস্টাইল উইকেন্ড' নামে পপ আপ বাজার চলবে। এই পপ আপ বাজার এবারে চার বছরে পা রাখতে চলেছে।

কী এই পপ আপ বাজার? ক্যাফের এক কর্ণধার কমলিকা ঘোষ বনিক জানালেন ,'ক্যাফে মানে শুধুমাত্র খাওয়া-দাওয়া নয়। এখানে বিভিন্ন ধরনের মানুষের ভিড় হয়। তাই পেট পুজোর সঙ্গে যদি শপিং করা যায় তবে মন্দ কি! দাম হবে পকেট ফ্রেন্ডলি। সেই চিন্তাভাবনা থেকেই এই পপ আপ বাজারের আয়োজন করা। এখানে প্রতিটি আইটেমই হ্যান্ডমেড। বাঙালিরা তো কেনাকাটা করতে খুবই পছন্দ করেন। যাঁরা এই ধরনের জিনিসপত্র তৈরি করেন তাঁদের কাজে উৎসাহ বাড়াতে আমরা এই প্ল্যাটফর্ম দিচ্ছি। একই ছাদের নীচে যদি শপিং এবং খাওয়াদাওয়া করা হয় তবে তা অনেক বেশি উপভোগ্য হয়।'

কী কী থাকবে প্রদর্শনীতে?

টি শার্ট, হ্যান্ডমেড হোম ডেকর আইটেম, জুয়েলারি, অ্যানিমি মার্চেন্ডাইজ, কেক, মাফিন ইত্যাদি মিলবে। জুয়েলারির মধ্যে থাকবে নেকপিস, কানের দুল ইত্যাদি। এই দু'দিন ব্যাপী এখানে স্পেশাল মেনু পাওয়া যাবে।

স্পেশাল মেনুতে কী কী মিলবে?

ক্রিস্পি চিলি বেবি কর্ন, চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস, চিজ গার্লিক ব্রেড ,মাশরুম স্টাফড গার্লিক ব্রেড, ভেজ /এগ রাইস, ভেজ/ এগ/ চিকেন হাক্কা নুডুলস ,কর্ন স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, ভেজ বার্গার।

  • খরচ পড়বে মাত্র ১৫০ টাকা।
  • ঠিকানা: ১৬২\১৭০ , লেক গার্ডেন্স, কলকাতা ৪৫ (লর্ডসের মোড়ের কাছে)।
  • সময়: সকাল ৯.৩০ মিনিট থেকে রাত ১০ টা পর্যন্ত।
  • যোগাযোগ : ৭৯৮০৬৯৬৯০৬

ঘুমনোর সময়ে কোন পজিশনে শোওয়া সবচেয়ে ভাল?


```