Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সোনার দাম বাড়ছে, তাই সংকর ধাতু মিশিয়ে হাল্কা গয়না তৈরির কথা ভাবছে তনিস্ক

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউন চলাকালীন চড়চড় করে বেড়েছে জিনিসপত্রের দাম। একই সঙ্গে দাম বেড়েছে সোনা, রুপোরও। ফলে গয়নার যে পরিমাণ দাম বেড়েছে তা মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, তা বলাই বাহুল্য। অগস্ট মাসে ১০

সোনার দাম বাড়ছে, তাই সংকর ধাতু মিশিয়ে হাল্কা গয়না তৈরির কথা ভাবছে তনিস্ক

শেষ আপডেট: 7 October 2020 15:44

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউন চলাকালীন চড়চড় করে বেড়েছে জিনিসপত্রের দাম। একই সঙ্গে দাম বেড়েছে সোনা, রুপোরও। ফলে গয়নার যে পরিমাণ দাম বেড়েছে তা মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, তা বলাই বাহুল্য। অগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬ হাজার টাকারও বেশি। ১ কেজি রুপোর দাম বেড়ে হয়েছিল ৮০ হাজার টাকা। এর সঙ্গে বেড়েছে সোনার গয়না রুপোর গয়নার মজুরিও। ছাপোষা সাধারণ মানুষেরা সোনার গয়না কেনার কথা ভাবতেই পারছেন এখন। হিমসিম খেয়ে যাচ্ছেন মধ্যবিত্তরাও। সামনেই উৎসবের মরসুম। পুজোর পর দীপাবলি। তার পরেই শুরু হবে বিয়ের মরসুম। এই সময়ে সকলেই একটু আধটু সোনার গয়না কেনার কথা ভাবেন। কিন্তু যে পরিমাণ সোনার দাম বেড়েছে তাতে কপালে হাত প্রায় সকলেরই। এই দুর্দিনে তনিস্ক দেখাচ্ছে নতুন দিশা। গয়নার ট্রেন্ড বদলানোর চেষ্টা করছেন তারা। 'লাইভমিন্ট' সংবাদ সংস্থাকে তনিস্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, সোনার অতিরিক্ত দাম বাড়ায় তার সাথে সংকর ধাতু মিশিয়ে হালকা গয়না তৈরির কথা তাঁরা ভাবছেন এবার। টাইটান কোম্পানির জুয়েলারি ডিভিশনের সিয়িও অজয় চাওলা জানান তাঁরা এই সময়ে নানান রকম ভাবে এক্সপেরিমেন্ট করছেন। সংকর ধাতুর কথা যেমন ভেবেছেন তেমনই আরও নতুন ধাতু মিশিয়ে হালকা গয়না তৈরির জন্যও প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে মানুষ কিছুটা ভয় পেয়ে আছে বলেই হয়তো সোনা কেনার কথা ভাবছেন না। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেই সোনার দাম কমতে পারে এবং আগের মতই সাধারণ মানুষ আবার গয়না কেনার দিকে ঝুঁকবেন বলেই অজয় চাওলা মনে করেন। আধুনিক সময়ে ভারী গয়নার থেকে হালকা গয়নার দিকে মানুষের নজর। সহজেই যে কোনও অনুষ্ঠানে যে কোনও সময় পড়া যায় এমন গয়নাই খোঁজেন তাঁরা। তনিস্কের নতুন এক্সপেরিমেন্টের খবর নিঃসন্দেহে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে বলেই ধারণা তাদের। জানা যাচ্ছে খুব শীঘ্রই তারা ফেস্টিভ কালেকশন 'একতাভম' লঞ্চ করতে চলেছেন।

```