Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

মায়ের শাড়ি নিয়ে দারুণ চমক রীতেশ দেশমুখের! প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ মোটেও খুব ভাল কাটছে না! মহামারী মন বিষন্ন করে তুলেছে প্রায় প্রত্যেকেরই। তবুও করোনা আবহেই পালিত হচ্ছে বিভিন্ন উৎসব। পুজো থেকে দীপাবলি সব অনুষ্ঠানই স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে এবছর। বলিউডের সমস্ত তারকাই মেতে উঠেছেন দি

মায়ের শাড়ি নিয়ে দারুণ চমক রীতেশ দেশমুখের! প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

শেষ আপডেট: 16 November 2020 08:25

দ্য ওয়াল ব্যুরো: ২০২০ মোটেও খুব ভাল কাটছে না! মহামারী মন বিষন্ন করে তুলেছে প্রায় প্রত্যেকেরই। তবুও করোনা আবহেই পালিত হচ্ছে বিভিন্ন উৎসব। পুজো থেকে দীপাবলি সব অনুষ্ঠানই স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে এবছর। বলিউডের সমস্ত তারকাই মেতে উঠেছেন দিওয়ালির আমেজে। বাদ যাননি রীতেশ দেশমুখও। সপরিবারে আনন্দে মেতেছেন তিনি। সেই সঙ্গেই অভিনব পদ্ধতিতে চমকও দিয়েছেন ফ্যানেদের। আসলে রীতেশ দেশমুখের দীপাবলির সাজ চমক দিয়েছে নেটিজেনদের। ফ্যাশন নিয়ে এমন ভাবনার জন্য তাঁর প্রশংসাও করেছেন ফ্যানেরা। কারণ মায়ের পুরনো শাড়ি দিয়েই দীপাবলির নতুন পোশাক বানিয়েছেন রীতেশ। শুধু নিজের জন্য নয়, দুই ছেলের জন্যও। সেই ছবি ইতিমধ্যেই ভক্তদের মন জয় করে নিয়েছে। মায়ের শাড়ি দিয়ে তৈরি পোশাক পরে ছেলেদের সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেন হিরো। ছবির ক্যাপশনে লেখেন, "মায়ের পুরনো শাড়ি দিয়ে আমার এবং ছেলেদের নতুন পাঞ্জাবি বানিয়েছি। সকলকে শুভ দীপাবলি।"

এরই সঙ্গে তিনি একটি ভিডিও পোস্ট করেন যেখানে প্রথমে আকাশি রঙের কাপড়টিকে দেখা গেছে। পরে সেই কাপড় দিয়ে তৈরি পাঞ্জাবি পরে ছেলেদের সঙ্গে মজা করতে দেখা গেছে রীতেশকে। তাঁদের এই ভিডিও এককথায় মন জয় করে নিয়েছে সকলের।

```