Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

শ্রীদেবীকে ভালবাসতেন রজনীকান্ত, প্রপোজ করার আগেই অন্ধকার হয়ে যায় ঘর, আর বলা হয়নি সেকথা

‘চালবাজ’-এর রজনী-শ্রীদেবী জুটি আজও দর্শকের মনে গাঁথা। তবে জানেন কি, শ্রীদেবীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়েও শেষমেশ পিছিয়ে এসেছিলেন রজনীকান্ত?

 

শ্রীদেবীকে ভালবাসতেন রজনীকান্ত, প্রপোজ করার আগেই অন্ধকার হয়ে যায় ঘর, আর বলা হয়নি সেকথা

রজনীকান্ত - শ্রীদেবী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 August 2025 16:04

দ্য ওয়াল ব্যুরো: রুপোলি পর্দায় তাঁদের রসায়ন ছিল চোখধাঁধানো। ‘চালবাজ’-এ দ্বৈত ভূমিকায় শ্রীদেবীর দুরন্ত অভিনয়ের পাশাপাশি, দর্শক আজও ভুলতে পারেন না তাঁর এবং রজনীকান্তের ম্যাজিক জুটি। ততদিনে একসঙ্গে তাঁদের এক ডজনের বেশি সিনেমা মুক্তি পেয়েছে। তবে পর্দার এই দুর্দান্ত কম্বিনেশনের আড়ালেও ছিল এক নিঃশব্দ প্রেমের গল্প, যা অনেকেরই অজানা।

৭০-এর দশকের শেষ দিক থেকে দক্ষিণী সিনেমা ও বলিউডে একের পর এক হিট দিয়েছেন তাঁরা। সেই সময়েই নাকি রজনীকান্ত শ্রীদেবীর প্রেমে পড়েন। শুধু তাই নয়, এক সময় তাঁকে বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন।

ঘটনাটি ফাঁস করেছিলেন খোদ পরিচালক কে. বালাচন্দার। তিনিই এক সময় বলেছিলেন, শ্রীদেবীর গৃহপ্রবেশ অনুষ্ঠানে গিয়েছিলেন রজনীকান্ত। সঙ্গে ছিল এক দৃঢ় সিদ্ধান্ত—আজই শ্রীদেবীকে ভালোবাসার কথা জানাবেন। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে গোটা বাড়িতে লোডশেডিং। চারদিক অন্ধকার হয়ে যায়। প্রবলভাবে কুসংস্কারে বিশ্বাসী রজনীকান্ত এই ঘটনাকে অশুভ সংকেত বলে ধরে নেন। কিছু না বলেই চুপচাপ ফিরে যান। এরপর আর কোনও দিনই নিজের মনের কথা শ্রীদেবীকে বলেননি।

অবশেষে ১৯৯৬ সালে শ্রীদেবী বিয়ে করেন বলিউড প্রযোজক বনি কাপুরকে। তাঁদের এই পথচলা শুরু হয়েছিল আরও অনেক আগে। ১৯৭৬ সালে কে. বালাচন্দার পরিচালিত তামিল ছবি 'Moondru Mudichu'-র সেটে। তখন শ্রীদেবীর বয়স মাত্র ১৩। সেই ছবিতেই রজনীকান্তের সৎ মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এটাই ছিল তাঁর প্রথম লিড রোল। অন্যদিকে, রজনীকান্তেরও এই ছবিতেই তামিল ইন্ডাস্ট্রিতে প্রথম উল্লেখযোগ্য ব্রেক মেলে।

পর্দার বাইরেও তাঁদের মধ্যে ছিল গভীর শ্রদ্ধা ও আন্তরিকতার সম্পর্ক। রজনীকান্ত শ্রীদেবীর মায়ের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। দুই পরিবারের সম্পর্কও ছিল গভীর। এমনকী, একবার ‘রানা’ ছবির শ্যুটিং চলাকালীন রজনীকান্ত অসুস্থ হয়ে পড়লে, শ্রীদেবী নাকি টানা সাত দিন উপোস করেছিলেন তাঁর সুস্থতার প্রার্থনায়।


```