
শেষ আপডেট: 26 July 2022 12:34
দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক থামছেই না রণবীর সিংকে (Ranveer Singh) নিয়ে। নগ্ন ফটোশুট (Nude Photoshoot) করে গত বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে আছেন পর্দার 'খিলজি।' এবার অভিনেতাকে ট্রোল করে তাঁর জন্য পোশাক দানের কর্মসূচী (Cloth Donation Drive) নিল ইন্দোরের (Indore) একটি অলাভজনক সংস্থা (NGO)।
তাঁর নগ্ন ফটোশুটের বিরোধিতা করতেই এমন অভিনব পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রদেশের ওই এনজিও। একটি ভিডিওতে দেখা গেছে, 'নেকি কি দিবার' নামে ওই সংস্থাটি রণবীরকে দেওয়ার জন্য লোকজনের থেকে পুরোনো জামাকাপড় সংগ্রহ করছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সংগৃহীত জামাকাপড় রাখার জন্য একটি বড়সড় বাক্স রাখা হয়েছে। তার উপর 'পদ্মাবৎ' অভিনেতার নয়া ফটোশুটের ছবিসহ একটি ব্যানার লাগানো হয়েছে। ব্যানারে লেখা হয়েছে, 'দেশ থেকে মানসিক জঞ্জাল সাফ করার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোর।'
https://twitter.com/fpjindia/status/1551851101418573824?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1551851101418573824%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-23440366813779317753.ampproject.net%2F2207071723000%2Fframe.html
প্রতিবাদীদের বক্তব্য, রণবীর যুবসমাজের একজন আইকন। এই ধরনের ফটোশুট 'সস্তা জনপ্রিয়তা'র বহিঃপ্রকাশ, এবং তা 'আজকের যুবকদের প্রভাবিত করতে পারে' দাবি তাঁদের।
একটি ম্যাগাজিনের জন্য ছবিগুলি তুলেছিলেন রণবীর সিং। পারস্যের কারুকাজ করা গালিচায় নগ্ন অবস্হায় কখনও শুয়ে, কখনও বা বসে তোলা ছবিগুলি নিজের ইন্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন অভিনেতা। তারপরেই শুরু হয় কটূক্তির বন্যা। বি-টাউনের কেউ কেউ প্রশংসায় পঞ্চমুখ হলেও ভক্তদের ট্রোল থেকে নিস্তার মেলেনি অভিনেতার। সম্প্রতি 'মহিলাদের ভাবাবেগে আঘাত' করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। তার মধ্যেই ইন্দোরের এনজিওর কীর্তি সামনে আসায় ঠাট্টায় মজেছেন নেটনাগরিকরা।
কেন ক্যামেরার সামনে নগ্ন রণবীর? পোশাক খুলে আইনি জটিলতায় অভিনেতা, দায়ের মামলা