Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

পুলিশের হাতে গ্রেফতারির পর আরও বোল্ড উরফি, সঙ্গে 'উরফিকেশন', বললেন কেউ আটকাতে পারবে না

বলিপাড়ার অনেকেই সন্দেহ করেছিলেন, এই পুরোটাই উরফির সাজানো। কার্যক্ষেত্রে দেখা গেল সেই সন্দেহই সত্যি।

পুলিশের হাতে গ্রেফতারির পর আরও বোল্ড উরফি, সঙ্গে 'উরফিকেশন', বললেন কেউ আটকাতে পারবে না

শেষ আপডেট: 5 November 2023 18:18

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতারি নিয়ে নাটক করতে গিয়ে আর একটু হলেই সত্যিই গ্রেফতার হয়ে যেতেন তিনি। তবে সেসব কিছুই হল না। যে সে নয়, তিনি উরফি জাভেদ বলে কথা! উল্টে 'ফ্যাশন' পুলিশের হাতে গ্রেফতারির ঘটনার এমন ব্যাখ্যা দিলেন যে নিন্দকদের মুখে কুলুপ! সাফ জানিয়ে দিলেন, 'কোনও কিছুই আমাকে আটকাতে পারবে না।' সেই সঙ্গে অভিনেত্রী-মডেল-ফ্যাশন আইকন একেবারে ভিন্ন 'অবতার'-এ আত্মপ্রবেশ করলেন ফ্যাশন দুনিয়ায়।

বলিপাড়া বরাবরই উরফিকে নিয়ে সরগরম থাকে। উদ্ভট ফ্যাশন সেন্সের জন্য উরফি কারও কাছে বিখ্যাত, কারও কাছে কুখ্যাত। তবে উরফির পোশাক-পছন্দ যেমনই হোক না কেন, তাঁর যে 'ধক' রয়েছে সে কথা এক বাক্যে স্বীকার করে নেন নিন্দকরাও। যদিও এই ফ্যাশন-বোধের জন্যই কয়েকদিন আগে বেজায় বিপদে পড়েছিলেন অভিনেত্রী। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল মুম্বই পুলিশের দুই মহিলা কর্মী হিড়হিড় করে টানতে টানতে গাড়িতে তুলছেন উরফিকে। মাত্রাতিরিক্ত ছোট পোশাক পরার অভিযোগেই এই গ্রেফতারি বলে জানিয়েছিলেন ওই পুলিশকর্মীরা। 

যদিও বলিপাড়ার অনেকেই সন্দেহ করেছিলেন, এই পুরোটাই উরফির সাজানো। কার্যক্ষেত্রে দেখা গেল সেই সন্দেহই সত্যি। অভিনেত্রীর গ্রেফতার হওয়ার ভিডিও নিয়ে শোরগোল পড়ে যাওয়ার পরেই মুম্বই পুলিশ একটি বিবৃতি জারি করে জানায় ঘটনাটি সত্যি নয়। সস্তায় জনপ্রিয়তা পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে যা 'বেআইনি' এবং তাতে পুলিশের উর্দির অপব্যবহার করা হয়েছে বলে দাবি করে পুলিশ জানায়, এমন কাণ্ডের জন্য পাল্টা অভিনেত্রীর বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে। এছাড়া নকল ওই ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানায় পুলিশ। 

তারপরেই মাঠে, থুড়ি, ইনস্টাগ্রামে নামলেন উরফি। নতুন একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, 'আমার অসামান্য ফ্যাশন গেমের জন্য ফ্যাশন পুলিশ আমাকে গ্রেফতার করেছিল। তবে কোনও কিছুই আমাকে আটকাতে পারবে না।' 

সেই সঙ্গে নিজের নতুন ফ্যাশন কালেকশন লঞ্চ করার কথা ঘোষণা করেছেন উরফি। 'ফ্রিকিন উরফিকেশন' নামে সেই কালেকশনে সম্ভবত পোশাক এবং সাজগোজের অন্যান্য সামগ্রী মিলবে। যদিও সেটা এখনও স্পষ্ট করেননি উরফি। নয়া ভিডিওতে একাধিক বিভিন্ন লুকে ধরা দিয়েছেন বলিউডের এই ফ্যাশন ডিভা। তার প্রত্যেকটিই মেটালিক এবং ভাইব্র্যান্ট। নয়া ভিডিওতে উরফির দিক থেকে যেন চোখ ফেরানোই যাচ্ছে না। 

দেখুন সেই ভিডিও:

View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)


```