Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সোহা থেকে রাইমা, রাজরক্ত বইছে এই বলি-টলি অভিনেত্রীদের শরীরে

দ্য ওয়াল ব্যুরো: ভারতে রাজতন্ত্রের বিলোপ ঘটেছে প্রায় চার শতকেরও বেশি সময় হয়ে গিয়েছে (royal family)|সোহা থেকে রাইমা, রাজরক্ত বইছে এই বলি-টলি অভিনেত্রীদের শরীরে)। তবু, রাজপরিবারের নারী মানেই যেন এক আলাদা আভিজাত্য। খাতায় কলমে রাজতন্ত্র না থাক

সোহা থেকে রাইমা, রাজরক্ত বইছে এই বলি-টলি অভিনেত্রীদের শরীরে

শেষ আপডেট: 27 July 2023 03:02

দ্য ওয়াল ব্যুরো: ভারতে রাজতন্ত্রের বিলোপ ঘটেছে প্রায় চার শতকেরও বেশি সময় হয়ে গিয়েছে (royal family)|সোহা থেকে রাইমা, রাজরক্ত বইছে এই বলি-টলি অভিনেত্রীদের শরীরে)। তবু, রাজপরিবারের নারী মানেই যেন এক আলাদা আভিজাত্য। খাতায় কলমে রাজতন্ত্র না থাকলেও তাঁদের জীবনযাত্রা, বেশভূষা সাধারণ মানুষের চোখে আজও এঁকে দেয় সম্ভ্রমের চিহ্ন। রাজপরিবার থেকে গ্ল্যামার জগতে পা রাখার ইতিহাসটাও ভারতে বেশ পুরনো।

সেই পরভীন ববি থেকে আজকের সোহা আলি খান বা রিয়া রাইমা, এই তালিকাটা বেশ লম্বা (these 7 heroine belonged to royal family)।

সোহা আলি খান

Soha Ali Khan Height, Weight, Age, Husband, Family, Biography & More »  StarsUnfolded

শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলি খানের রাজ বংশের উত্তরাধিকারিণী হওয়ার বিষয়টি সম্পর্কে জানেন না এমন কোনও সিনেমাপ্রেমী সম্ভবত খুঁজে পাওয়া যাবে না। মধ্যপ্রদেশের বিখ্যাত নবাব বংশ পতৌদি পরিবারের বংশধর সোহার মধ্যে বইছে রাজরক্ত। প্রসঙ্গত, ভারতের অন্যতম প্রাক্তন ক্রিকেট তারকা মনসুর আলি খান পতৌদির মা সাজিদা সুলতান ছিলেন ভোপালের বেগম।

অদিতি রাও হায়দারি

Aditi Rao Hydari Fan Group | Facebook

নানা ধরনের চরিত্রে অদিতি রাও হায়দারির অভিনয় মুগ্ধ করে দর্শককে। তবে অনেকেই জানেন না যে অদিতি রাও হায়দারি রাজপরিবারের সন্তান। অভিনেত্রীর বাবার এবং মায়ের পরিবার দুই পরিবারেই পূর্বপুরুষরা রাজা ছিলেন। হায়দরাবাদ এবং ওয়ানাপার্থির রাজপরিবারের রক্ত বইছে অদিতির শিরায়-উপশিরায়।

মনীষা কৈরালা

Manisha Koirala | Manisha Koirala: 'Heeramandi could be a turning point in  my career' - Telegraph India

নয়ের দশকে একের পর এক সুপারহিট ছবির নায়িকার চরিত্রে দেখা গেছে মনীষা কৈরালাকে। নেপালের বিখ্যাত কৈরালা রাজবংশের উত্তরাধিকারী ছিলেন মনীষা।

ভাগ্যশ্রী

Maine Pyar Kiya actress Bhagyashree is 51 years old but looks 30 and this  is her beauty secret! - Times of India

সলমন খানের সঙ্গে জুটি বেঁধে প্রথম ছবিতেই সুপারহিট নায়িকা হিসেবে বলিউডে পাকাপাকি জায়গা করে নিতে পারতেন 'ম্যায়নে পেয়ার কিয়া'-খ্যাত ভাগ্যশ্রী। তবে পরবর্তী কালে কেরিয়ার গ্রাফ তেমন ঊর্ধ্বমুখী হয়নি এই অভিনেত্রীর। অবশ্য কেরিয়ারে বড় কিছু করতে না পারলেও মহারাষ্ট্রের সাংলি রাজপরিবারের রাজকন্যার অর্থাভাব কখনওই হয়নি।

রাইমা এবং রিয়া সেন

Watch: Sisters Raima and Riya leave fans awestruck with latest photoshoot |  Bengali Movie News - Times of India

সুচিত্রা সেনের নাতনী হিসেবে বাংলায় অভিনেত্রী রিয়া এবং রাইমা সেনের সমাদর একটু বেশি। তবে পিতৃ পরিচয়ের দিক দিয়ে দেখতে গেলে রিয়া এবং রাইমা ত্রিপুরার বিখ্যাত রাজপরিবারের বংশধর। অন্যদিকে জয়পুরের মহারানী গায়ত্রী দেবীর বাপের বাড়ি অর্থাৎ কোচবিহারের রাজপরিবারের সঙ্গেও আত্মীয়তা রয়েছে রিয়া এবং রাইমার।

পরভীন ববি

Flashback | Parveen Babi death anniversary: The actor died a lonely death  isolated by her insecurities-Entertainment News , Firstpost

গুজরাতের জুনাগড়ে ববি বংশের মেয়ে হয়ে রূপোলি পর্দায় পা রেখে সাতের দশকে রীতিমতো বিপ্লব ঘটিয়েছিলেন পরভীন ববি। যে সময়ে রাজপরিবারের মেয়েরা অন্দরমহল ছেড়ে বেরোনোর কথা ভাবতেও পারতো না সেই সময়ে বলিউডে এসে তিনি যেন ঝড় তুলেছিলেন। অভিনেত্রীর সাহস বারবার ফুটে উঠেছে তাঁর অভিনীত চরিত্রগুলিতেও।

‘আমিরকে সারাদিন চুমু খেয়েছিলাম’, ৩০ বছরের পুরনো ‘দুষ্টুমি’ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী


```