Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?আরব দুনিয়ায় অশান্তির মেঘ সরছে? আমেরিকা-ইরান যুদ্ধবিরতি বাড়াতে সবুজ সঙ্কেত, ‘নীতিগত’ সায় দুপক্ষের

জাহিরের সঙ্গে বিয়ের ছয় মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শত্রুঘ্ন কন্যা? উত্তর দিলেন সোনাক্ষী

সারমেয়কে কোলে নেওয়া একটি ছবির ক্যাপশনে লেখা ছিল, 'গেস দ্য পুকি'। তার পরপরই নব বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে একের পর এক কমেন্ট আসা শুরু হয়।

জাহিরের সঙ্গে বিয়ের ছয় মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শত্রুঘ্ন কন্যা? উত্তর দিলেন সোনাক্ষী

জাহির ইকবাল ও সোনাক্ষী সিনহা

শেষ আপডেট: 12 December 2024 20:29

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সাংসদ শক্রঘ্ন কন্যার বিয়ে নিয়ে কম বিতর্ক হয়নি। মুসলিম ছেলেকে বিয়ে করায় বিয়েতেও সামিল হননি সোনাক্ষীর নিজের দুই দাদা। নয় নয় করে অনেক দিন হল জাহির-সোনাক্ষীর বিয়ে হয়েছে। ক'দিন আগে এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের ক্লিনিকের বাইরে দেখা গিয়েছিল নবদম্পতিকে। তার পরপরই আলোচনা শুরু হয়েছিল, তাহলে কি সোনাক্ষী অন্তঃসত্ত্বা? 'গুড নিউজ' নিয়ে জল্পনার অবসান ঘটালেন স্বয়ং অভিনেত্রী। 

এক সাক্ষাৎকারে সোনাক্ষী অন্তঃসত্ত্বা হওয়ার গুজব উড়িয়ে বলেন,  'বন্ধুরা, আমি গর্ভবতী নই। একটু ওজন বেড়েছে, আমি মোটা হয়ে গিয়েছি কেবল। সেদিনও জাহিরকে অভিনন্দন জানিয়েছিলেন একজন। আমরা কি আমাদের বিয়েটা উপভোগ করতে পারি না?'

এরপরই স্ত্রীর কথার রেশ টেনে জাহির সোনাক্ষীকে মজা করে পরামর্শ দেন, 'পরদিন থেকে ডায়েট শুরু করো'। সোনাক্ষী আরও বলেন, 'মাত্র চার মাস হয়েছে আমাদের বিয়ের, আমরা সত্যিই ঘোরাঘুরি করতে ব্যস্ত। নিজেরাই জীবনটা উপভোগ করছি।'

ক'দিন আগে সোনাক্ষী, স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। সারমেয়কে কোলে নেওয়া ওই ছবির ক্যাপশনে লেখা ছিল, 'গেস দ্য পুকি'। তার পরপরই নব বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে একের পর এক কমেন্ট আসা শুরু হয়। অনেকেই মনে করেন, সোনাক্ষী অন্তঃসত্ত্বা। যা শুনে সোনাক্ষীর নাকি প্রথম প্রতিক্রিয়াই ছিল। 'মানুষ পাগল।'


```