Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

দেবের ঠোঁটে নয়, প্রথম পর্দায় কার ঠোঁটে চুমু খেয়েছিলেন শুভশ্রী? অতীতের ছবিতে সরগরম নেটপাড়া

এত বছর আগের ছবিও যে এই সময়ের নেটপাড়ায় হৈচৈ ফেলে দিতে পারে তা বেশ অবাক করা। আসলে শুভশ্রী আর অনুভবের ঘনিষ্ঠ দৃশ্যগুলো ভীষণ যৌনউদ্দীপক ছিল। যা এখন দেখে ভাইরাল নেটপাড়া।

দেবের ঠোঁটে নয়, প্রথম পর্দায় কার ঠোঁটে চুমু খেয়েছিলেন শুভশ্রী? অতীতের ছবিতে সরগরম নেটপাড়া

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শুভদীপ বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 July 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমানের মেয়ে শুভশ্রী গাঙ্গুলি। মফস্বল থেকে উঠে এসে আজ তিনি কলকাতার প্রথম শ্রেণীর মহিলাদের মধ্যমণি। শহর জুড়ে শুভশ্রীর ছবির  পোস্টার বা বিজ্ঞাপনের হোর্ডিং। শুভশ্রী মানেই বারবার আজও এসে পড়ে দেব অধিকারীর নাম। একসময় তাঁরা সম্পর্কে থাকলেও বহু বছর দু'জনের পথ আলাদা হয়ে গিয়েছে। 

তবে দেব-শুভশ্রীর প্রেম উস্কে দিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মুক্তিআসন্ন 'ধূমকেতু' ছবি। এই ছবিতে দেবের সঙ্গে চুমু খেতে দেখা যাবে শুভশ্রীকে। তবে এরআগে অন্য এক নায়ককে পর্দায় চুমু খেয়েছিলেন শুভশ্রী। কিন্তু সেই নায়ক এখন আর খবরে নেই।

Subhashree Ganguly ...

২০০৭ সালে প্রভাত রায়ের 'পিতৃভূমি' ছবিতে বাংলা ছবিতে ডেবিউ হয়েছিল শুভশ্রীর। তবে এই ছবিতে নায়িকা ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। জিৎ-এর খুড়তুতো বোনের চরিত্রে অভিনয় করেন শুভশ্রী।

২০০৮ সালে ওড়িয়া সিনেমা ‘মাতে তা লাভ হেলারে’ দিয়ে শুভশ্রীর ডেবিউ। এই সিনেমা সেই সময় খুব হিট হয়। এই সিনেমাটি স্টুডেন্ট নম্বর ১ তেলেগু সিনেমার ওড়িয়া রিমেক। এই সিনেমায় সিদ্ধান্ত মহাপাত্র ও অনুভব মোহান্তির সঙ্গে অভিনয় করেছিলেন শুভশ্রী। 

Anubhav Mohanty | Anubhav Mohanty First Lip Kiss 💋💋 | Instagram

এই ছবিতে অনুভব মোহান্তির সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখা যায় শুভশ্রীকে। প্রথম ছবিতেই বেশ খোলামেলা দৃশ্যে বাজিমাত করেছিলেন তিনি। তবে এর আগে শুভশ্রী নিজেই জানিয়েছিলেন, যে একমাত্র 'ধূমকেতু' ছবিতেই দেবের সঙ্গে চুমুর দৃশ্যে দেখা যাবে তাঁকে। এর আগে বা পরে ঘনিষ্ঠ দৃশ্যে একেবারেই স্বাচ্ছন্দ্যবোধ নাকি করেননি অভিনেত্রী। তবে বর্তমানে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে অনুভব ও শুভশ্রীর ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যের ছবি। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটপাড়ার লোকেদের।

MATE TA LOVE HELARE TITLE SONG, Anubhav Mohanty, Odia Film Song, #odiasong  #odiaromantic - YouTube

এত বছর আগের ছবিও যে এই সময়ের নেটপাড়ায় হৈচৈ ফেলে দিতে পারে তা বেশ অবাক করা। আসলে শুভশ্রী আর অনুভবের ঘনিষ্ঠ দৃশ্যগুলো ভীষণ যৌনউদ্দীপক ছিল। যা এখন দেখে ভাইরাল নেটপাড়া।


```