
শেষ আপডেট: 15 May 2023 14:25
দ্য ওয়াল ব্যুরো: ব্যাট হাতে ক্রিকেট মাঠে ঝড় তুলতে দেখা যায় স্মৃতি মান্ধানাকে। ক্রিকেট সুন্দরীর রূপে মজে ভারতের আট থেকে আশি। খেলার অবসরে সহকর্মীদের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় স্মৃতিকে। তবে এবার সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন স্মৃতি (Smriti Mandana appears with camera)।
সোমবার সকালে স্মৃতি ইনস্টাগ্রামে একটি রিলস পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে ব্যাটের বদলে হাতে ক্যামেরা (camera in instagram) ক্রিকেটের গ্ল্যামার গার্লের। এই রিলসের ক্যাপশনে স্মৃতি লেখেন 'স্বপ্নের মধ্যে বসবাস করছি'। অর্থাৎ ক্যামেরা ধরে ছবি তোলা যে তাঁর গোপন শখ ছিল সেই কথাই যেন বোঝাতে চাইলেন ভারতীয় মহিলা দলের এই ক্রিকেটার।
ক্যামেরা হাতে স্মৃতির ছবির পাশাপাশি এই ভিডিওতে তাঁর নিজের অনেকগুলি স্টিল ছবিও দেখা গেছে। স্বাভাবিক ভাবেই তাঁর এই রিলসও প্রচুর লাইক কুড়িয়েছে। পাশাপাশি, অন্যান্য রিলস বা ভিডিওর মতো কমেন্টের বন্যায় ভেসে গেছে স্মৃতির এই ভিডিওর কমেন্ট বক্স।
অনেকেই স্মৃতির এই নতুন শখের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। এবার কী চিত্রগ্রাহকদের কাজটাও তিনিই করবেন, এই প্রশ্ন রেখে ছদ্ম আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। তবে সব মিলিয়ে নতুন রূপে স্মৃতিকে দেখে খুশি তাঁর অনুরাগীরা।
নতুন সামার ফ্যাশন ব্রালেট টপ, উষ্ণতার সঙ্গে পাল্লা দিতে চাই ‘হট’ সাজগোজ