Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

রণবীরের ‘সঙ্গম-বিতর্ক’ চরমে! কোটি টাকার ক্ষতি হবে জেনেও বড় সিদ্ধান্ত সময় রায়নার 

দুটি এফআইআর, জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ, সামাজিক মাধ্যমেও টিকে থাকা দায়! রণবীর বিতর্কে এবার বড় সিদ্ধান্ত নিলেন ইউটিউবার সময় রায়না।

রণবীরের ‘সঙ্গম-বিতর্ক’ চরমে! কোটি টাকার ক্ষতি হবে জেনেও বড় সিদ্ধান্ত সময় রায়নার 

রণবীর-সময়

শেষ আপডেট: 12 February 2025 20:44

দ্য ওয়াল ব্যুরো: দুটি এফআইআর, জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে পুলিশ, সামাজিক মাধ্যমেও টিকে থাকা দায়! রণবীর বিতর্কে এবার বড় সিদ্ধান্ত নিলেন ইউটিউবার সময় রায়না। 'ইন্ডিয়ান গট ল্যাটেন্ট' যে শো নিয়ে এত বিতর্ক, সেই শোয়েরই যাবতীয় ভিডিও মুছে ফেললেন তিনি। কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়লেও কটাক্ষের হাত থেকে রেহাই পেতে এ হেন সিদ্ধান্ত তাঁর। 

এ নিয়ে ইনস্টাগ্রামে এক বিবৃতিও দেন তিনি। সময় লেখেন, "যা হচ্ছে তা আমার জন্য অনেকটাই। আমার চ্যানেল থেকে সব ল্যাটেন্ট ভিডিও আমি মুছে ফেলেছি। আমি শুধু আপনাদের হাসাতে চেয়েছিলয়াম। সব ধরনের এজেন্সির সঙ্গে পূর্ণ সহযোগিতা করব, এই কথা দিচ্ছি। 

কোথা থেকে বিতর্কের শুরু? 

সম্প্রতি ইন্ডিয়াস গট লেটেন্টে উপস্থিত ছিলেন রণবীর। সেখানে আশিস চঞ্চলানি, সময় রায়নারাও উপস্থিত ছিলেন। এক মহিলাকে তিনি সরাসরি প্রশ্ন করে বাবা-মায়ের শারীরিক সম্পর্ক নিয়ে। গোটা এপিসোডের মধ্যে এই অংশটুকু ভাইরাল হয়। রণবীরের রুচি নিয়ে প্রশ্ন তুলতে থাকেন মানুষজন। সময় রায়না নিজে ওই প্রশ্নের পরই বলে ফেলেন, এগুলো সব পডকাস্টের রিজেক্ট হওয়া প্রশ্ন।রণবীরের এই মন্তব্যে পুলিশে দায়ের হয় অভিযোগ। কয়েকটি রাজনৈতিক সংগঠনের তরফেও কঠোর পদক্ষেপের কথা বলা হয়। এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডেলে সোমবার ক্ষমাও চান রণবীর। 

একটি ভিডিও পোস্ট করেন তিনি। যার ক্যাপশনে লেখেন, 'কমেডি আমার ধাতের বিষয় নয়। যা বলেছি তা অত্যন্ত ভুল।' ভিডিওতে ৩১ বছর বয়সি রণবীর বলেন, 'আমার মন্তব্য শুধু অনুপযুক্ত নয়, হাস্যকরও ছিল না। আমি কাউকে কষ্ট দিতে চাই না। ক্ষমা চাইছি। যা বলেছি, তা অত্যন্ত ভুল ছিল। কোনওভাবেই ওই কথাটা বলা আমার ঠিক হয়নি। আমার পডকাস্ট সবরকম বয়সের মানুষজন দেখেন। আমি চাই না, সেখানকার কোনও কথা কাউকে অসম্মান করুক। পরিবারকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না।'


```