Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

অভিনয়ে ছিল প্রযোজক বাবার নিষেধ! পারমিতার হাত ধরে স্ক্রিনে আত্মপ্রকাশ বৈশাখীর!

একসময়ের খ্যাতনামা প্রযোজক রথীন মজুমদারের কন্যা বৈশাখী মজুমদার প্রথমবার পর্দায় অভিনয় করলেন পারমিতা মুন্সী পরিচালিত আসন্ন সিনেমা ‘হেমামালিনী’-এর জন্য নির্মিত একই নামের কবিতার ভিডিওতে। 

অভিনয়ে ছিল প্রযোজক বাবার নিষেধ! পারমিতার হাত ধরে স্ক্রিনে আত্মপ্রকাশ বৈশাখীর!

বৈশাখী মজুমদার ও পারমিতা মুন্সী

শেষ আপডেট: 1 July 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: একসময়ের খ্যাতনামা প্রযোজক রথীন মজুমদারের কন্যা বৈশাখী মজুমদার প্রথমবার পর্দায় অভিনয় করলেন পারমিতা মুন্সী পরিচালিত আসন্ন সিনেমা ‘হেমামালিনী’-এর জন্য নির্মিত একই নামের কবিতার ভিডিওতে। এই ভিডিওতে কণ্ঠ দিয়েছেন বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়, আর সেই কাব্যিক আবহে অভিনয়ে আত্মপ্রকাশ করলেন বৈশাখী।


বৈশাখীর এই আত্মপ্রকাশ একেবারেই বিশেষ, কারণ তাঁর বাবা রথীন মজুমদার ছিলেন একাধারে প্রগতিশীল প্রযোজক, আবার মেয়ের অভিনয়ে প্রবল আপত্তিকারী রক্ষণশীল পিতা। বাবার মতকে সম্মান জানিয়েই অভিনয় থেকে দূরে থেকেছিলেন বৈশাখী— করতেন নিউজ প্রেজেন্টেশন, নাচের অনুষ্ঠান, আর পরে বিবাহসূত্রে চলে যান বিদেশে।
 


আজ, বহু বছর পর, জীবনের নানা ঘাত-প্রতিঘাত ও পিতা-বিয়োগের পর, দেশে ফিরে এসেছেন বৈশাখী। এবং প্রথমবার তিনি ধরা দিলেন ক্যামেরার সামনে—বন্ধু পারমিতা মুন্সীর ‘হেমামালিনী’ কবিতার ভিডিওতে।


এই কবিতায় বৈশাখীর চরিত্র এমন এক নারীর, যিনি স্বপ্ন ও কল্পনার জগতে বাস করেন—বাস্তব নয়, বরং ইমাজিনিটিভ রিয়ালিটি তাঁর আশ্রয়। পরিচালক পারমিতা মুন্সী নিজেই এই কবিতা লিখেছেন, ছবির কাহিনি, সংলাপ, চিত্রনাট্যের মতোই।
ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং পারমিতার বহু বছরের বন্ধুত্ব থেকেই এই কবিতায় ব্রততীর কণ্ঠ পাওয়া গেছে। আর সিনেমার মূল ভাবনাই এখানে ধরা পড়েছে—ভালোবাসা, যা ধরা যায় না, শুধু অনুভব করা যায়।


এই ছবিতে রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পাপিয়া রাও, ভাস্বর চট্টোপাধ্যায়, চৈতী ঘোষাল সহ একঝাঁক পরিচিত মুখ। সংগীতে আছেন কবীর সুমন, রূপম ইসলাম, অনন্যা ভট্টাচার্য, অনিন্দ্য বোস প্রমুখ।


‘হেমামালিনী’ কোনও বায়োপিক নয়—এটি এক রূপক, জন্ম জন্মান্তরের ভালোবাসার প্রতিচ্ছবি। পুরো সিনেমার অ্যালবামে রয়েছে পাঁচটি গান ও একটি কবিতা, যা সিনেমার আবেগকে এক নতুন মাত্রা দিয়েছে।


এই জুলাইয়ের শেষেই মুক্তি পাচ্ছে ‘হেমামালিনী’। প্রেমের এক নতুন ভাষ্য হয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে এই ছবি। আর তার সঙ্গে নতুন অধ্যায় শুরু করলেন বৈশাখী মজুমদার—পর্দায় এক অন্যরকম, কাব্যিক আত্মপ্রকাশ।


```