Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

‘নতুন অ্যাডভেঞ্চার’-এর খোঁজে দেশে প্রিয়াঙ্কা, কোন চমক অপেক্ষায়? বাড়ছে জল্পনা

দিল্লিতে নামার পরই ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন প্রিয়াঙ্কা, যেখানে দেখা যায় দিল্লি থেকে অমৃতসরের ফ্লাইট রুট। ক্যাপশনে শুধু একটি লাইন, “চলো আরও এক অ্যাডভেঞ্চার” (Chalo, another adventure)। 

‘নতুন অ্যাডভেঞ্চার’-এর খোঁজে দেশে প্রিয়াঙ্কা, কোন চমক অপেক্ষায়? বাড়ছে জল্পনা

দেবারতি চক্রবর্তী

শেষ আপডেট: 26 March 2026 13:15

দ্য ওয়াল ব্যুরো: ইতালির রেডকার্পেটে জমকালো ইভেন্টে নজর কাড়ার পরই নতুন সফরের ইঙ্গিত দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সেই ইঙ্গিতই এবার বাস্তব। “নতুন অ্যাডভেঞ্চার”-এর খোঁজে দেশে ফিরলেন পিগি চপস। আর দিল্লি বিমানবন্দরে পা রাখতেই মুহূর্তে ফ্রেম বন্দি হলেন তিনি।

বৃহস্পতিবার সকালে দিল্লি এয়ারপোর্টে দেখা যায় প্রিয়াঙ্কাকে। একেবারে ক্যাজুয়াল লুকে। স্যাটিন সিলভার শার্ট, নীল জিনস, মাথায় ডেনিম ক্যাপ আর চোখে বড় গোল চশমা। গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের দিকে হাত জোড় করে নমস্কার জানান তিনি। শুধু তাই নয়, অনুরাগীদের অনুরোধও ফেলেননি। হাসিমুখে একের পর এক ছবি তুলেছেন তাঁদের সঙ্গে।

তাঁর এই সহজ আচরণই যেন আবার মনে করিয়ে দেয়, গ্লোবাল আইকন হলেও, মাটির টান এখনও অটুট। সোশ্যাল মিডিয়ায় ভেসে এসেছে প্রশংসার ঢেউ। কেউ লিখেছেন, “ও এতটাই সহজ!” আবার কেউ বলেছেন, “এই জন্যই ও দেশি গার্ল।”

দিল্লিতে নামার পরই ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন প্রিয়াঙ্কা, যেখানে দেখা যায় দিল্লি থেকে অমৃতসরের ফ্লাইট রুট। ক্যাপশনে শুধু একটি লাইন, “চলো আরও এক অ্যাডভেঞ্চার” (Chalo, another adventure)। তবে ঠিক কী কারণে তাঁর এই সফর, তা এখনও খোলসা করেননি অভিনেত্রী।

কাজের দিক থেকেও এই মুহূর্তে ব্যস্ত সময় কাটছে প্রিয়াঙ্কার। সম্প্রতি তাঁকে দেখা গেছে হলিউড ছবি দ্য ব্লাফ (The Bluff)-এ, যেখানে তাঁর অ্যাকশন লুক প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। সামনে রয়েছে বড় চমক, পরিচালক এসএস রাজামৌলি (S. S. Rajamouli)-র বহুল প্রতীক্ষিত ছবি বারাণসী (Varanasi), যেখানে তাঁর সঙ্গে থাকছেন মহেশ বাবু (Mahesh Babu) ও পৃথ্বীরাজ সুকুমার (Prithviraj Sukumaran)। দীর্ঘ আট বছর পর এই ছবির হাত ধরেই ভারতীয় বড় পর্দায় ফিরছেন প্রিয়াঙ্কা।

সব মিলিয়ে, আন্তর্জাতিক মঞ্চ থেকে আবার দেশের মাটিতে, প্রিয়াঙ্কা চোপড়ার এই সফর যেন শুধু একটি যাত্রা নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু।


```