দ্য ওয়াল ব্যুরো: প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অনেক সময়েই সঙ্গী হন ইনি। নিক জোনাসের পাশপাশি তারও কিন্তু সমান গুরুত্ব রয়েছে পিগি চপসের জীবনে। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতেও প্রিয়াঙ্কাকে দেখা যায় এর সঙ্গে। ইনি আর কেউ নন। প্রিয়াঙ্কার সাধের পোষ্য ডিয়ানা।
কুকুর হলে কী হবে, তিনি তো আর যে সে মানুষের পোষ্য নন। তার মালিক স্বয়ং পিগি চপস। তাই এ বার প্রিয়াঙ্কার সঙ্গে এক ফটোশ্যুটেও দেখা গেল ডিয়ানাকে।
সম্প্রতি টুইট করে প্রিয়াঙ্কা নিজেই শেয়ার করেছেন সেই ছবি। ক্যাপশন দিয়ে লিখেছেন ‘জাস্ট পারফেক্ট’। তারপর আবার দিয়েছেন দু’টো ইমোজি। যেখানে একটা মেয়ে আর একটা কুকুরে স্টিকার রয়েছে। পোষ্যকে কোলে নিয়ে বেশ কায়দা করে পোজ দিয়ে ছবি তুলেছেন প্রিয়াঙ্কা। আর দেশি গার্লের কোলে চড়ে ডিয়ানাও কিন্তু বেশ মন দিয়েই ফটোশ্যুট করেছে।
দেখুন সেই ছবি।
https://twitter.com/TeamPriyanka/status/1025964124948197376