Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

শাহরুখের ম্যানেজার পূজা, ৫০ কোটির সম্পত্তির মালিক! কত বেতন পান, কতটা বিলাসবহুল তাঁর জীবন

নিজের পরিবারের থেকে বাদশার পরিবারেই বেশি সময় কাটাতে হয় পূজাকে।

শাহরুখের ম্যানেজার পূজা, ৫০ কোটির সম্পত্তির মালিক! কত বেতন পান, কতটা বিলাসবহুল তাঁর জীবন

ফাইল ছবি।

শেষ আপডেট: 13 June 2024 11:59

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অভিনেতাদের যা ব্যস্ত দিনলিপি তা নিয়মমাফিক মেনে চলা সম্ভব হতো না যদি না তাঁদের ম্যানেজাররা তাঁদের সমস্ত অ্যাপয়েন্টমেন্টের খেয়াল রাখতেন। সুপারস্টারদের সঙ্গে সবসময়ে থাকতে থাকতে তাঁরাও অনেক সময়ই হয়ে ওঠেন অভিনেতাদের পরিবারের একজন। পাশাপাশি, তাদের বেতনের অঙ্কও নেহাত মন্দ নয়।

অভিনেতাদের ম্যানেজারের মধ্যে সব সময়েই সবচেয়ে চর্চিত নাম পূজা দাদলানি। পেশায় তিনি শাহরুখ খানের আপ্তসহায়ক। প্রায় ১৫ বছর তিনি রয়েছেন এই পেশায়। তবে শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্ক শুধুমাত্র পেশাদার নয়। বরং কিং খানের স্ত্রী ও ছেলেমেয়ের সঙ্গেও যথেষ্ট সুসম্পর্ক পূজার।

Image may contain Adult Person Clothing Dress Sleeve Standing Hair and Highlighted Hair

শাহরুখের ছবির বিষয়ে প্রযোজকের সঙ্গে কথা বলা থেকে আইপিএলের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, সবকিছুই নিপুণ দক্ষতায় সামলান পূজা। তাঁর ওপর সব ভার ছেড়ে নিশ্চিন্ত বাদশাও। এতটাই ভরসা করেন তিনি পূজাকে, যে আরিয়ান মামলার সময়েও সমস্ত দায়িত্ব তিনি ছেড়ে দিয়েছিলেন পূজার ওপর। প্রতিটি শুনানিতে উপস্থিত থেকে মামলার খুঁটিনাটি পূজা জানাতেন শাহরুখকে। এমনকি শোনা যায়, আরিয়ান মামলায় এক সাক্ষীর মুখ বন্ধ করতে মোটা টাকাও খরচ করেছিলেন পূজা।

Image may contain Adult Person Conversation Plant Couch and Furniture

এই পরিশ্রমের জন্য উপযুক্ত বেতনও পান পূজা দাদলানি। প্রতি বছর বাদশা প্রায় ৭ থেকে ৯ কোটি টাকা পারিশ্রমিক দেন পূজাকে। এখানেই শেষ নয়, পূজার পরিবারের জন্য একটি বাংলো এবং তিনটি দামি গাড়িও বাদশা উপহার দিয়েছেন। রোলস রয়েলস, ল্যাম্বরগিনি এবং অডি রয়েছে এই তালিকায়। পূজার বাংলোটিও নিজে হাতে সাজিয়ে দিয়েছেন স্বয়ং গৌরী খান। সব মিলিয়ে পূজার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।

Image may contain Person Photobombing Adult Clothing Formal Wear Suit Blazer Coat and Jacket

নিজের পরিবারেও স্বামী এবং কন্যা সন্তান রয়েছে পূজার। তবে জানা গেছে, নিজের পরিবারের থেকে বাদশার পরিবারেই বেশি সময় কাটাতে হয় পূজাকে। মজার বিষয়, পূজা এবং কিং খান দুজনের জন্ম তারিখও একই। ফলে শাহরুখের ম্যানেজারের চেয়েও অনেক বেশি পারিবারিক বন্ধু হয়ে উঠেছেন পূজা একথা বলাই যায়।


```