Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

অপেক্ষার অবসান, কিং খানের জন্মদিনেই রিলিজ 'জিরো'-র ট্রেলর

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রতীক্ষার অবসান হলো। কিং খানের জন্মদিনেই রিলিজ হলো তাঁর আগামী ছবি ‘জিরো’-র ট্রেলর। কয়েক ঘণ্টাতেই ইউটিউবে ট্রেলরের ভিউ পৌঁছে গিয়েছে প্রায় সাড়ে চার লাখে। আগামী ২১ ডিসেম্বর রিলিজ হবে এই ছবি। The Wall-এর ফেসবুক পেজ লাইক

অপেক্ষার অবসান, কিং খানের জন্মদিনেই রিলিজ 'জিরো'-র ট্রেলর

শেষ আপডেট: 2 November 2018 13:02

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রতীক্ষার অবসান হলো। কিং খানের জন্মদিনেই রিলিজ হলো তাঁর আগামী ছবি ‘জিরো’-র ট্রেলর। কয়েক ঘণ্টাতেই ইউটিউবে ট্রেলরের ভিউ পৌঁছে গিয়েছে প্রায় সাড়ে চার লাখে। আগামী ২১ ডিসেম্বর রিলিজ হবে এই ছবি।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

বক্স অফিসে শাহরুখ খানের শেষ কয়েকটি ছবি তেমনভাবে সাফল্য পায়নি। অর্থকরী লাভ তেমন সুবিধা না হওয়ার পাশাপাশি দর্শকদেরও মন ভেঙে গিয়েছিল। শাহরুখের অনেক অন্ধ ভক্তও খানিক নিরাশ হয়েছিলেন বাদশার এ হেন পারফরম্যান্সে। তবে জিরো-র খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছিল বি-টাউনে। ফিল্ম সমালোচকরা বলেছিলেন, বছর শেষে ‘জিরো’-ই হতে চলেছে শাহরুখের কামব্যাক ছবি। কিং খানের জন্মদিনের দু’দিন আগে ৩১ অক্টোবর রিলিজ হয়েছিল পোস্টার। তারপর থেকেই বাদশার ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। কবে রিলিজ হবে ছবির ট্রেলর তা জানতে উৎসাহী ছিলেন ভক্তরা। আভাস ছিল আগেই, যে শাহরুখের জন্মদিনেই রিলিজ হবে ট্রেলর। হলোও তাই। প্রযোজনা সংস্থা রেড চিলিজ-এর তরফে ইউটিউবে রিলিজ করা হয়েছে ‘জিরো’-র ট্রেলর। https://twitter.com/RedChilliesEnt/status/1057721488394964992 আনন্দ এল রাইয়ের পরিচালনায় এই ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফকে। ছবিতে বামনের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। টুইস্ট রয়েছে অনুষ্কার চরিত্রেও। ছবিতে তাঁর সর্বক্ষণের সঙ্গী একটি অত্যাধুনিক হুইল চেয়ার। যেখানে বসে অনবরত কেঁপে চলেন তিনি। অনুমান স্নায়ুর কোনও রোগে আক্রান্ত তিনি। আর ক্যাটরিনা অভিনয় করেছেন এক সুপারস্টারের ভূমিকায়, যাঁর ভক্তের সংখ্যা অগুনতি। https://twitter.com/RedChilliesEnt/status/1057716880419352576 ট্রেলরে দেখা গিয়েছে, শাহরুখ মাঝে মাঝে তাঁর স্বল্প উচ্চতার জন্য হীনমন্যতায় ভোগেন বটে। কিন্তু তাঁর একমাত্র লক্ষ্য ভরপুর ভাবে জীবনকে উপভোগ করা। আর তাঁর জীবন সফরেই অনুষ্কার সঙ্গে পরিচয় হয় তাঁর। তবে বিয়ের বয়স হয়ে যাওয়া শাহরুখ পাত্রী হিসেবে অনুষ্কাকেই বেছে নেবেন তিনি, নাকি সম্পর্ক গড়ে উঠবে ক্যাটরিনার সঙ্গে, নাকি গল্পে রয়েছে অন্য কোনও টুইস্ট তা অবশ্য সময়ই বলবে। ‘রব নে বানা দি জোড়ি’-র পর ‘জিরো’ ছবিতে ফের দেখা যাবে কিং খান এবং মিসেস কোহলির অনস্ক্রিন কেমিস্ট্রি নাকি দর্শক ফের মুগ্ধ হবেন ‘যব তক হ্যায় জান’-এর শাহরুখ-ক্যাট জুটির রোম্যান্সে তা জানার জন্য অপেক্ষা করতে হবে ২১ ডিসেম্বর পর্যন্ত। দেখুন ‘জিরো’-র ট্রেলর https://www.youtube.com/watch?v=Ru4lEmhHTF4&feature=share

```