দ্য ওয়াল ব্যুরো: গণেশ চতুর্থীর দিন অনেকেই অনেক শুভ কাজ করে থাকেন। বাড়িতে পুজো-আচ্চা তো চলেই। পাশপাশি সংসারের নানা শুভ কাজের সূচনাও করা হয়। আর এমনটাই করলেন সানি লিওন।
নতুন বাড়ি কিনেছেন সানি। মনের মতো করে সেই বাড়ি সাজিয়েওছেন তিনি এবং স্বামী ড্যানিয়েল ওয়েবার। শুধু গৃহপ্রবেশটাই বাকি ছিল। এ বার সেটাও সেরে ফেললেন। গণপতি উৎসবের মধ্যেই নতুন বাড়িতে প্রবেশ করলেন সানি। সঙ্গে অবশ্যই রয়েছেন ড্যানিয়েল এবং সন্তানরা।
বাড়িতে গণেশ পুজোও করেছেন সানি। ভিডিও তুলে ভক্তদের সঙ্গে নতুন বাড়ির ছবিও শেয়ার করেছেন। টুইটারে একটি ভিডিও শেয়ার করে সানি লিখেছেন, "জানি না ঠিক কী কী নিয়ম পালন করে পুজো করতে হয়। তবে আমি যা করেছি মন থেকে করেছি। অনেকদিন ধরেই আমার আর ড্যানিয়েলের ইচ্ছে ছিল গণেশ চতুর্থীর দিন নতুন বাড়িতে প্রবেশ করব।" সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছাও জানিয়েছেন এই দম্পতি। তবে সব শেষে খানিকটা রোম্যান্টিকও হয়েছেন এই কাপল। ড্যানিয়েলকে মিষ্টি চুমু দিয়েই ভিডিও শেষ করেছেন সানি। দেখুন সেই ভিডিও।
https://twitter.com/SunnyLeone/status/1040121265355452416