'আমার ভালোবাসা আজ চলে গেছে', পোষ্য হারানোর যন্ত্রণায় ইমোশনাল টুইট সলমনের
দ্য ওয়াল ব্যুরো: 'পোষ্যের মায়া বড় সাংঘাতিক জিনিস।' এই কথার আক্ষরিক অর্থটা সবচেয়ে বেশি তাঁরাই বোঝেন যাঁরা নিজের পোষ্যকে হারিয়েছেন। পশু-পাখি প্রেমী মানুষজন বড্ড আদরে লালন করেন তাঁদের সাধের পোষ্যটিকে। সময়ের নিয়মে জগৎ সংসার ছেড়ে সে চলে গেলেও
শেষ আপডেট: 19 October 2018 11:13
দ্য ওয়াল ব্যুরো: 'পোষ্যের মায়া বড় সাংঘাতিক জিনিস।' এই কথার আক্ষরিক অর্থটা সবচেয়ে বেশি তাঁরাই বোঝেন যাঁরা নিজের পোষ্যকে হারিয়েছেন। পশু-পাখি প্রেমী মানুষজন বড্ড আদরে লালন করেন তাঁদের সাধের পোষ্যটিকে। সময়ের নিয়মে জগৎ সংসার ছেড়ে সে চলে গেলেও মন মানতে চায় না। প্রতি মুহূর্তে আরও বেশী করে মনে পড়ে। চোখের সামনে ঝাপসা হয়ে আসে স্মৃতিরা।
সেলিব্রিটি হোন বা আম জনতা, পোষ্য হারানোর বেদনাটা বোধহয় সকলের একই। আর সেই জন্যই আর পাঁচজন সাধারণের মতোই প্রিয় পোষ্য মারা যাওয়ার পর দুঃখ পেয়েছেন সলমন খান। এমনিতেই ডগ লাভার হিসেবে পরিচিত সলমন। তাঁর সবচেয়ে প্রিয় Neapolitan Mastiff-টি মারা গেছে। আর সেই প্রসঙ্গেই টুইট করেছেন তিনি।
শুক্রবার সকালে একটি ইমোশনাল টুইট করে এ কথা জানিয়েছেন ভাইজান। লিখেছেন, "আমার সবচেয়ে সুন্দর ভালোবাসা আজ চলে গেছে। ভগবান ওর আত্মাকে শান্তিতে রাখুন।"